চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ডিফেন্ডারকে গোলরক্ষক পেয়েও কাজে লাগাতে পারেনি রিয়াল

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
১০:০৭ পূর্বাহ্ণ ২৩, আগস্ট ২০২১
- সেমি লিড, ফুটবল, স্পোর্টস
A A

লেভান্তে গোলরক্ষক আইতর সরাসরি লাল কার্ড দেখে মাঠ ছাড়লেন ৮৭ মিনিটে। খেলা তখনও নির্ধারিত-অতিরিক্ত সময় মিলিয়ে মিনিট ছয় বাকি। সব বদলি ব্যবহার করে ফেলায় স্বাগতিক গোলমুখ সামলানোর দায়িত্ব পড়ল একজন ডিফেন্ডারের কাঁধে। ডিফেন্ডারকে গোলরক্ষক আর দশজনের প্রতিপক্ষ পেয়েও সুযোগটা কাজে লাগাতে পারেনি রিয়াল মাদ্রিদ। মাঠ ছেড়েছে পয়েন্ট ভাগাভাগি করে।

শনিবার রাতে লা লিগায় লেভান্তের মাঠে ৬ গোলের রোমাঞ্চের ম্যাচে ৩-৩ ব্যবধানে ড্র করে মাঠ ছেড়েছে রিয়াল মাদ্রিদ। গ্যারেথ বেলের উদ্বোধনী গোলের সঙ্গে বদলি নামা ভিনিসিয়াস জুনিয়রের ১৩ মিনিটে দুই গোলে এক পয়েন্ট নিয়ে ফিরতে পেরেছে কার্লো আনচেলত্তির শিষ্যরা।

আগের রাতে বার্সেলোনা অ্যাথলেটিক বিলবাওয়ের মাঠে ড্র করার পরের রাতে রিয়াল একই পরিণতি দেখল লেভান্তের মাঠে। অন্যদিকে ডিয়েগো সিমিওনের অ্যাটলেটিকো মাদ্রিদ ঘরের মাঠে এলচেকে ১-০তে হারিয়ে নতুন মৌসুমের জয়সংখ্যা দুইয়ে দুই করে লিগ টেবিলের শীর্ষে বসে গেছে।

আগুয়ান রদ্রিগোকে থামাতে গিয়েছিলেন লেভান্তে গোলরক্ষক আইতর। গোলপোস্ট থেকে বেরিয়ে তার নির্ধারিত সীমারও প্রায় ২০ গজ বাইরে এগিয়ে বলে হাত ছুঁয়ে বসেন। সরাসরি লাল কার্ড দেখান রেফারি। ততক্ষণে লেভান্তে কোচ সবগুলো বদলির সুযোগ কাজে লাগিয়ে ফেলেছেন। অগত্যা দলের পর্তুগিজ ডিফেন্ডার রবেন ভেজোকে গ্লাভস পরে নিতে হয়।

গোলরক্ষক আইতর থেকে গ্লাভস বুঝে নিচ্ছেন ডিফেন্ডার রবেন

তার আগে ক্ষণে ক্ষণে রোমাঞ্চ আর উত্তাপ ছড়িয়েছে লেভান্তে-রিয়াল ম্যাচ। পঞ্চম মিনিটেই যাতে লিড এনে দেন কয়েক মৌসুম ধরে নিজের ভারি নামের ছায়ার সঙ্গে লড়তে থাকা গ্যারেথ বেল। বলের যোগানদাতা ছিলেন আগের ম্যাচে জোড়া গোলে জয়ের নায়ক করিম বেনজেমা।

ওই গোলে প্রথমার্ধ শেষ করে রিয়াল। মধ্যবিরতির পর ফিরে লেভান্তের চাপের মুখে পড়ে অতিথিরা। গঞ্জালোর বানিয়ে দেয়া বলে রজের সমতা ফেরান ৪৬ মিনিটে। ৫৭ মিনিটে স্বাগতিকদের এগিয়ে নেন হোসে কাম্পানা।

Reneta

পিছিয়ে থেকে ৭৩ মিনিট পার করে দেয় রিয়াল। সেখান থেকে আশার সলতে জ্বালিয়ে দেন ভিনিসিয়াস। কাসেমিরোর বাড়ানো বলে প্রথম গোলটি করেন ব্রাজিলিয়ান তরুণ। কিন্তু লেভান্তের রোবের ৭৯ মিনিটে গোল করে আবারও পিছিয়ে দেন রিয়ালকে।

আনচেলত্তির কপালে তখন ভাঁজ। আবারও ত্রাতা হন ভিনিসিয়াস। ৮৫ মিনিটে ম্যাচে দ্বিতীয় অ্যাসিস্ট করা বেনজেমার বানিয়ে দেয়া বলে জাল খুঁজে নেন নিজের দ্বিতীয় গোল পাওয়া বদলি নামা ভিনিসিয়াস। ওই গোলে এক পয়েন্ট নিয়ে ফিরতে পারে রিয়াল।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: ভিনিসিয়াসরিয়াললা লিগালিড স্পোর্টসলেভান্তে
শেয়ারTweetPin

সর্বশেষ

নতুন নৌবাহিনী প্রধান রিয়ার অ্যাডমিরাল মিসবাহ উল আজীম

জুলাই ১৬, ২০২৬

সৌদি আরবে সড়ক দুর্ঘটনায় দুই সহোদরের মৃত্যু

জুলাই ১৬, ২০২৬

তিনটি মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ, নিহত ৩ যুবক

জুলাই ১৬, ২০২৬

শেষ বিশ্বকাপ এমন বলছি না: মেসি

জুলাই ১৬, ২০২৬

‘সর্বশ্রেষ্ঠ’ ম্যারাডোনার সাথে কখনোই তুলনা চাইনি: মেসি

জুলাই ১৬, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT