চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

টিকিট মিলবে ‘সহজে’ই?

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৮:১১ অপরাহ্ণ ০৮, জানুয়ারি ২০১৮
স্পোর্টস
A A

ত্রিদেশীয় সিরিজ মাঠে গড়াতে ছয়দিন বাকি। শীতের উত্তাপের মাঝে ধীরলয়ে এগিয়ে আসছে ক্রিকেট উত্তাপের সময়। এরমাঝেই চলে এল টিকিটের খোঁজখবর। কুয়াশাচাদরে ঢাকা ভোরে ঠকঠক করে কাঁপতে কাঁপতে ক্রিকেটপ্রেমীদের লাইনে দাঁড়াতে হবে এবারও। থাকছে কীবোর্ডের ক্লিকে ওয়েবসাইটেও টিকিট কাটার সুযোগ। অনলাইনে একজন সর্বোচ্চ তিনটি টিকিট কিনতে পারবেন।

টিকিট পাওয়া যাবে www.shohoz.com ওয়েবসাইটে। ২৫ হাজার ধারণ ক্ষমতার মিরপুর শের-ই-বাংলা স্টেডিয়ামের আট-নয় হাজার টিকিট বিক্রি হবে এই অনলাইনে। এছাড়া মোট টিকিটের ২০-৩০ ভাগ ম্যাচের আগের দিন ও ম্যাচের দিন মিরপুর স্টেডিয়াম এবং শহীদ সোহরাওয়ার্দী ইনডোর স্টেডিয়ামের বুথ থেকেও সংগ্রহ করা যাবে। বরাবরের মত ৩০-৪০ ভাগ সৌজন্য টিকিটও রাখছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।

সোমবার সংবাদ সম্মেলন করে টিকিটের মূল্য জানিয়েছে বিসিবি। সংস্থাটির প্রধান নির্বাহী নিজামউদ্দিন চৌধুরী জানান, ত্রিদেশীয় সিরিজে টিকিটের সর্বনিম্ন দাম ধরা হয়েছে ১০০ টাকা। তবে অনলাইনে কবে থেকে টিকিট ছাড়া হবে সে ব্যাপারে সুনির্দিষ্ট তারিখ জানাননি তিনি। ২-৩ দিনের মধ্যেই সেই ঘোষণা আসবে। এদিন শ্রীলঙ্কার সঙ্গে টাইগারদের টেস্ট ও টি-টুয়েন্টি সিরিজের টিকিটের মূল্যও জানানো হয়।

Banglabid

১৫ জানুয়ারি মিরপুরে বাংলাদেশ-জিম্বাবুয়ে ম্যাচ দিয়ে শুরু হবে ত্রিদেশীয় সিরিজ। আসরে অপর দল শ্রীলঙ্কা। সবগুলো ম্যাচই হবে হোম অব ক্রিকেটে। শুরু হবে দুপুর ১২টায়। ফাইনাল ২৭ জানুয়ারি।

২০১৬ সালে আফগানিস্তান ও ইংল্যান্ড সিরিজের টিকিট বিক্রি করেছিল সহজডটকম। তবে ভোগান্তিতে পড়েছিলেন আগ্রহীরা। মুহূর্তেই শেষ হয়ে যায় টিকিট।সহজডটকমের চিফ টেকনোলজি অফিসার সন্দীপ দেবনাথ জানালেন, ‘গতবার সাইট মন্থর ছিল। অল্প সময়ে টিকিট শেষ হয়ে যাওয়ার কারণে। লাইনে দাঁড়িয়ে টিকিট কিনলে দুটি-দুটি করে ডেলিভারি হচ্ছে। কিন্তু অনলাইনে একই সময়ে প্রায় এক লাখ মানুষ টিকিট কেনার চেষ্টা করে। অনেক তাদের যাবতীয় তথ্য পূরণ করে বসে থাকে। একটা টিকিট কিনতে ২০-৩০ সেকেন্ড লাগে। সেক্ষেত্রে এক লাখ মানুষ এক সাথে ক্লিক করলে মুহূর্তেই টিকিটি শেষ হয়ে যায়। এবার তাই নির্দিষ্ট সময় পরপর টিকিট ছাড়া হবে।’

সহজডটকমের ওয়েবসাইটের প্রচ্ছদেই পাওয়া যাবে সিরিজের লিংক। সেখানে ক্লিক করলে চোখে পড়বে টিকিট কেনার নিয়ম। মূল লিংকে ক্লিক করলে চলে আসবে মূল পেজ। কোন গ্যালারির টিকিট, টিকিটের সংখ্যা, নিজের নাম, পেশা, লিঙ্গ, বয়স, যোগাযোগের ঠিকানা, ই-মেইল, জাতীয় পরিচয়পত্র ও মোবাইল নম্বর— এই তথ্যগুলো পূরণ করে জানিয়ে দিতে হবে টিকিট কবে, কোথা থেকে সংগ্রহ করতে চান। টাকা পরিশোধের পর ভেসে উঠবে ‘অভিনন্দন’ বার্তা। টিকিটের রসিদটি ই-মেইল কিংবা এসএমএস করে পাঠানো হবে।

Reneta

প্রতিটি টিকিটের দামের সঙ্গে দিতে হবে ১৫ শতাংশ মূল্যের সংযোজন কর (ভ্যাট) ও ২৫ টাকা অনলাইন চার্জ। অনলাইনে ১০০ টাকার একটি টিকিট কিনতে গেলে মোট খরচ হবে ১৪০ টাকা। টিকিট সংগ্রহ করতে হবে লোটোর নির্দিষ্ট আউটলেট থেকে।

ত্রিদেশীয় সিরিজ শেষে ৩১ জানুয়ারি থেকে চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে গড়াবে বাংলাদেশ ও শ্রীলঙ্কার মধ্যকার দুই ম্যাচ সিরিজের প্রথম টেস্ট। চলবে ৪ ফেব্রুয়ারি পর্যন্ত। ৮-১২ ফেব্রুয়ারি মিরপুরে সিরিজের দ্বিতীয় টেস্ট। একই ভেন্যুতে ১৫ ফেব্রুয়ারি হবে দুই ম্যাচ সিরিজের প্রথম টি-টুয়েন্টি। আর ১৮ ফেব্রুয়ারি সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে দ্বিতীয় ও শেষ টি-টুয়েন্টির মধ্য দিয়ে শেষ হবে সিরিজ। জানিয়ে দেয়া হয়েছে তার টিকিট মূল্যও।

ত্রিদেশীয় সিরিজে টিকিটের দাম (টাকা): বিসিবি ইন্টারন্যাশনাল লাউঞ্জ ২০০০, গ্র্যান্ড স্ট্যান্ড ১০০০, ভিআইপি স্ট্যান্ড ৫০০, শহীদ মুশতাক ও জুয়েল স্ট্যান্ড ৩০০, উত্তর ও দক্ষিণ গ্যালারি ১৫০, পূর্ব গ্যালারি ১০০।

মিরপুর টেস্ট (প্রতিদিন): বিসিবি ইন্টারন্যাশনাল লাউঞ্জ ১০০০, গ্র্যান্ড স্ট্যান্ড ৫০০, ভিআইপি গ্যালারি ৩০০, শহীদ মুশতাক ও জুয়েল স্ট্যান্ড ২০০, উত্তর ও দক্ষিণ গ্যালারি ৮০, পূর্ব গ্যালারি ৫০।

চট্টগ্রাম টেস্ট (প্রতিদিন): গ্র্যান্ড স্ট্যান্ড ৫০০, ইন্টারন্যাশনাল স্ট্যান্ড ৩০০, ক্লাব হাউজ ২০০, পশ্চিম গ্যালারি ৮০, পূর্ব গ্যালারি ৫০।

প্রথম টি-টুয়েন্টি (মিরপুর): বিসিবি ইন্টারন্যাশনাল লাউঞ্জ ২০০০, গ্র্যান্ড স্ট্যান্ড ১০০০, ভিআইপি ৫০০, শহীদ মুশতাক ও জুয়েল স্ট্যান্ড ৩০০, উত্তর ও দক্ষিণ গ্যালারি ১৫০, পূর্ব গ্যালারি ১০০।

দ্বিতীয় টি-টুয়েন্টি (সিলেট): গ্র্যান্ড স্ট্যান্ড ১০০০, ক্লাব হাউস ৩০০, পশ্চিম গ্যালারি ১৫০, গ্রিন হিল এরিয়া ১০০, পূর্ব গ্যালারি ১০০।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: ট্রাইনেশন্স সিরিজ ২০১৮
শেয়ারTweetPin
পূর্ববর্তী

শীত পালালে সেলফি হবে, বস্ত্র যাবে?

পরবর্তী

মায়ের পছন্দ, বিজয়ও তাই…

পরবর্তী

মায়ের পছন্দ, বিজয়ও তাই...

নানা জটিলতার ফাঁদে রাষ্ট্রায়ত্ত ব্যাংকে কর্মকর্তা নিয়োগ

সর্বশেষ

ছবি: সংগৃহীত

ডিএনসিসি প্রশাসক সাজ্জাদুল মিরাজের ছেলে মারা গেছেন

আগস্ট ২৩, ২০২৬

ইমরান খানের স্বাস্থ্য নিয়ে উদ্বেগ, আবারও সরকারকে সাবেক ক্রিকেটারদের চিঠি

আগস্ট ২৩, ২০২৬
ছবি: সংগৃহীত

পুলিশের ৫ কর্মকর্তা অতিরিক্ত আইজিপি

আগস্ট ২৩, ২০২৬

সীমান্ত নিয়ে আলোচনার জন্য চীন সফরে যাচ্ছেন অজিত দোভাল

আগস্ট ২৩, ২০২৬
ছবি: সংগৃহীত

বিদ্যুৎ আমদানিতে নতুন চার্জ দাবি ভারতের, আমদানি ব্যাহত হওয়ার আশংকা

আগস্ট ২৩, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT