ইউক্রেনকে ১-০ গোলে হারিয়ে গ্রুপ সি এর দ্বিতীয় হয়ে শেষ ষোল নিশ্চিত করেছে পোল্যান্ড। জে ব্লাসকিয়োস্কির একমাত্র গোলে জয় পায় পোল্যান্ড।
শুরু থেকে শেষ পর্যন্ত বল দখলের লড়াইয়ে এগিয়ে থাকলেও গোলের দেখা পায়নি ইউক্রেন।
আক্রমণ আর পাল্টা আক্রমণেই গোল শূন্য থেকে প্রথমার্ধ শেষ করে দু’দল।
দ্বিতীয়ার্ধের ৫৪ মিনিটে মিলিকের পাস থেকে সমর্থকদের আনন্দের উপলক্ষ এনে দেয় জে ব্লাসকিয়োস্কি। ম্যাচের বাকি সময়ে গোলের চেষ্টা চালালেও তা গোলে রুপান্তর করতে পারে নি ইউক্রেন।
এই জয়ে ‘সি’ গ্রুপের শীর্ষস্থান নিশ্চিত হওয়া জার্মানির পয়েন্ট ৭। পোল্যান্ডের পয়েন্টও সমান ৭, তবে গোল ব্যবধানে পিছিয়ে দ্বিতীয় স্থান লাভ করে তারা।







