চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En
Special Offer Banner

ইনফান্তিনোকে সমর্থন জানিয়ে সবাইকে হুঁশিয়ারি ট্রাম্পের

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
২:১৪ অপরাহ্ণ ১১, আগস্ট ২০২৬
ফুটবল, স্পোর্টস
A A

বিশ্বকাপের মালিকানা বিক্রির পরিকল্পনা নিয়ে বেশ সমালোচনার মুখে পড়েন ফিফা সভাপতি জিয়ান্নি ইনফান্তিনো। পরবর্তীতে সে পরিকল্পনা থেকে সরেও দাঁড়িয়ে ক্ষমাও চান তিনি। এরপরও তার বিরোধীতা থামেনি। এবার ইনফান্তিনোর পাশে দাঁড়িয়েছেন যুক্তরাষ্ট্র রাষ্ট্রপতি ডোনাল্ড ট্রাম্প। বিরোধীতা করা ফুটবল ফেডারেশনগুলোকে সতর্ক করে বলেছেন, ইনফান্তিনোকে পদচ্যুত করলে তারা একটি ভয়াবহ ভুল করবে।

সোমবার রাতে সামাজিক যোগাযোগ মাধ্যমে পোস্ট করে এ বার্তা দেন ট্রাম্প। বলেছেন, ‘ইনফান্তিনো ছাড়া ফিফা কখনোই ততটা সফল বা লাভজনক হতে পারবে না। ফিফা যদি কোনো কারণে সভাপতি ইনফান্তিনোকে বদলানোর কথা বিবেচনাও করে, তবে তারা একটি মারাত্মক ভুল করবে। তিনি অসাধারণ, যিনি এ যাবৎকালের সবচেয়ে সফল বিশ্বকাপের সভাপতিত্ব করেছেন, যা আগের যেকোনো বিশ্বকাপের চেয়ে চারগুণ বেশি সফল। তিনি না থাকলে, এটি আর কখনোই এতটা সফল বা লাভজনক হবে না! এই বিষয়ে আপনাদের মনোযোগের জন্য ধন্যবাদ।’

ইউরোপ, নর্থ আমেরিকা এবং এশিয়ার কনফেডারেশনগুলো সোমবার একটি খোলা চিঠিতে বলেছে, ‘বিশ্বকাপের জন্য ইনফান্তিনোর ব্যর্থ বাণিজ্যিক প্রস্তাবটি ছিল, ফিফাকে যে প্রতিষ্ঠানগুলোকে সেবা দেয়, তাদের প্রতি আস্থার উপর মৌলিক লঙ্ঘন।’

Banglabid

ঘটনার সূত্রপাত ফিফা সভাপতির পরিকল্পনা প্রকাশ হয়ে পড়ার পর। প্রতিবেদনে আসে, বিশ্বকাপসহ বড় টুর্নামেন্টগুলো পরিচালনার জন্য ‘ফিফা ফরোয়ার্ড এন্টারপ্রাইজ’ (এফএফই) নামে একটি আলাদা বাণিজ্যিক সহায়ক প্রতিষ্ঠান গঠনের পরিকল্পনা করে সংস্থাটি। নতুন প্রতিষ্ঠানে বহিরাগত বা তৃতীয় পক্ষের শেয়ার কেনার সুযোগ থাকবে। ফুটবল নিয়ন্ত্রক সংস্থার প্রধানের পরিকল্পনা প্রকাশ্যে আসার পর ফিফার সঙ্গে উয়েফা ও কনক্যাকাফের দূরত্ব তৈরি হয়। উয়েফা জানায় পরিকল্পনাটি বাস্তবায়ন হলে বিশ্বকাপ থেকে সরে দাঁড়াবে ইউরোপের দেশগুলো। পরবর্তীতে চাপে পরে এ পরিকল্পনা থেকে সরে দাঁড়ান ফিফা সভাপতি।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: ইউরোইনফান্তিনোএএফসিট্রাম্পফিফাফিফা বিশ্বকাপলিড স্পোর্টস
শেয়ারTweetPin

সর্বশেষ

ছবি: সংগৃহীত।

শিক্ষার্থীরা বিনামূল্যে সপ্তাহে একদিন জুলাই জাদুঘর পরিদর্শন করতে পারবে

আগস্ট ১১, ২০২৬

ইনফান্তিনোকে সমর্থন জানিয়ে সবাইকে হুঁশিয়ারি ট্রাম্পের

আগস্ট ১১, ২০২৬

অপারেশনের সময় তরুণীর মৃত্যু, চিকিৎসায় অবহেলার অভিযোগ

আগস্ট ১১, ২০২৬
ছবি: সংগৃহীত

১৮০ দিনের পর মন্ত্রিসভায় পরিবর্তন প্রসঙ্গে যা জানা গেল

আগস্ট ১১, ২০২৬

ধন্যবাদ, মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান: শঙ্কর মৈত্র

আগস্ট ১১, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT