চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

বিশ্বকাপের পর ফ্রান্সের কোচ হচ্ছেন জিদান?

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৬:০৬ অপরাহ্ণ ১৭, নভেম্বর ২০২৫
ফুটবল, স্পোর্টস
A A

একযুগের বেশি সময় ফ্রান্স ফুটবল দলের কোচিং দায়িত্বে আছেন দিদিয়ের দেশম। বিশ্বকাপজয়ী কোচ এমবাপেদের নিয়ে গেছেন টানা দুটি বিশ্বকাপের ফাইনালে। সম্প্রতি তিনি মুখোমুখি হচ্ছেন নানা সমালোচনার। ফ্রেঞ্চ গণমাধ্যমে খবর, রিয়াল মাদ্রিদের সাবেক কোচ জিনেদিন জিদান হতে পারেন নিজ দেশের পরের কোচ।

ফ্রান্সের সংবাদমাধ্যমে প্রতিবেদন, ডাগআউটে জিদানকে দেখা এখন শুধু অপেক্ষার ব্যাপার। ২০২৬ বিশ্বকাপ হতে পারে দেশমের দায়িত্বে থাকা শেষ আসর। জিদানও সম্প্রতি বলেছেন, আবারও ফিরবেন কোচিংয়ে।

২০২১ সালের জুলাই থেকে রিয়ালকে দুদফায় কোচিং করানো জিদান এখন কোন ক্লাব বা জাতীয় দলের দায়িত্বে নেই। রিয়ালে প্রথমদফায় তিন মৌসুমে টান তিন চ্যাম্পিয়ন্স লিগ এনে দিয়েছেন তিনি। মৌসুম শেষে ক্লাব ছাড়লেও আবারও ফিরেছিলেন। পরে চ্যাম্পিয়ন্স লিগে ব্যর্থ হলেও লিগ শিরোপা এনে দিয়েছিলেন লস ব্লাঙ্কোসদের।

দুদফায় রিয়ালের হয়ে ৫৩ বর্ষী জিদান দায়িত্বে ছিলেন ২৬৩ ম্যাচে। যার ১৭৪ ম্যাচ জিতেছে ক্লাবটি। তার দল গোল করেছে ৬০৫টি।

যদিও দেশমের সঙ্গে ফ্রান্সের চুক্তি আছে আগামী বছরের ৩১ জুলাই পর্যন্ত। ২০২২ বিশ্বকাপের পর তার অধীনে ফ্রান্সের খেলায় ভাটা পড়েছে। এমনকি ফ্রেঞ্চদের খেলায় ট্যাকটিক্যাল পরিবর্তন ও ভারসাম্যে পরিবর্তন এসে বলেও সমালোচনা।

৫৭ বর্ষী দেশম মোনাকো, জুভেন্তাস ও মার্শেইকে কোচিং করিয়ে ২০১২ সালে ফ্রান্সের দায়িত্ব নেন। ২০১৬ ইউরো চ্যাম্পিয়নশিপের ফাইনালে নিয়ে পর্তুগালের কাছে শিরোপা হারান। ২০১৮ বিশ্বকাপ জেতে ফ্রান্স। পরের বিশ্বকাপে ফাইনালে আর্জেন্টিনার বিপক্ষে শিরোপা হারায়।

Reneta

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: ২০২৬ বিশ্বকাপআর্জেন্টিনাইউরোচ্যাম্পিয়ন্স লিগজিদানদিদেয়ের দেশামফ্রান্সলিড স্পোর্টস
শেয়ারTweetPin

সর্বশেষ

এমবাপের রেকর্ড গড়ার ম্যাচে সেনেগালকে হারিয়ে শুরু ফ্রান্সের

জুন ১৭, ২০২৬

মাঠের লড়াইয়ের আগে সংঘর্ষে জড়াল আর্জেন্টিনা-আলজেরিয়া সমর্থকরা

জুন ১৭, ২০২৬

টোয়াব নির্বাচনে হানিফের নেতৃত্বাধীন ‘রিলায়েন্স ফোরাম’ প্যানেল বিজয়ী

জুন ১৬, ২০২৬

টোরি পেন্সো হতে চলেছেন বিশ্বকাপ পরিচালনায় দ্বিতীয় নারী

জুন ১৬, ২০২৬

থমাসকে ভিসা না দেয়া, কানাডার সিদ্ধান্তে ঘানার আপিল

জুন ১৬, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT