চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

যারা আগে বিশ্বকাপ জিতেছে তারাই ফেবারিট: পর্তুগাল কোচ

২০২৬ ফিফা বিশ্বকাপ

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
১০:০১ পূর্বাহ্ণ ০৬, ডিসেম্বর ২০২৫
ফুটবল, স্পোর্টস
A A
পর্তুগাল কোচের উচ্ছ্বাস, ফুটবল ম্যাচে জয় উদযাপন. Channel i News - চ্যানেল আই নিউজ

ক্রিস্টিয়ানো রোনালদোর পর্তুগাল ২০২৬ বিশ্বকাপের ‘কে’ গ্রুপ থেকে মাঠের লড়াইয়ে নামবে। প্রতিযোগিতায় প্রথমবার নাম লেখানো উজবেকিস্তানের বিপক্ষে ম্যাচ দিয়ে বিশ্বকাপ শুরু করবে রবার্তো মার্টিনেজের শিষ্যরা। পর্তুগালকে বিশ্বমঞ্চে প্রথম কোচিং করাতে চলা কোচ বলছেন, বিশ্বকাপে যারা আগে সফল হয়েছে তারাই সামনের আসরে ফেবারিট।

জন এফ কেনেডি সেন্টারের পার্ফমিং আর্টস ইনস্টিটিউটে শুক্রবার রাতে জমকালো অনুষ্ঠানের বিশ্বকাপের গ্রুপপর্বের ড্র অনুষ্ঠানে প্রতিপক্ষ পেয়েছে পর্তুগাল। গ্রুপে তারা প্রতিপক্ষ পেয়েছে কলম্বিয়া, উজবেকিস্তান ও ফিফা মহাদেশীয় প্লে অফ টুর্নামেন্ট-১ থেকে আসা দল অর্থাৎ কঙ্গো, জ্যামাইকা ও নিউ কালোডোনিয়ার মধ্যে বিশ্বকাপের টিকিট পাওয়া যে কোনো এক দল।

৫২ বর্ষী পর্তুগাল কোচ বলেছেন, ‘পর্তুগাল বিশ্বকাপের দাবিদার এটা ঠিক, কিন্তু আমি মনে করি বিশ্বকাপের ফেবারিট তারাই যারা আগে তা জিতেছে। কারণ এখানে একটা মনস্তাত্বিক বিষয় কাজ করে। তবে বিশ্বকাপ জয়ের আশা ও পাগলামো আমাদের মধ্যেও থাকবে। এ প্রসঙ্গে ১৯৬৬ বিশ্বকাপের দলকে টানা যায়। ইসোবিও ছিলেন সেই দলে। প্রথমবার বিশ্বকাপ সেমিফাইনালে গিয়ে ইংলিশদের বিপক্ষে হার। পরে আরেকটি সেমিফাইনালেও হারতে হয়েছে আমাদের।’

‘যদিও আমরা ইউরো ও উয়েফা নেশন্স লিগ জিতেছি। তাই বিশ্বকাপ জয়ের স্বপ্ন বাস্তবায়নে যথাযোগ্য যুদ্ধই চালিয়ে যেতে হবে। আমরা আগে যা করতে পারিনি তা করতে পারলেই অধরা স্বপ্ন বাস্তবায়ন হবে।’

ফিফা র‌্যাঙ্কিংয়ের ৬ নম্বরে থাকায় বিশ্বকাপের ড্রতে পর্তুগাল ছিল পট-১তে। ড্র শেষে পট-২ থেকে র‌্যাঙ্কিংয়ের ১৩ নম্বরে থাকা কলম্বিয়াকে পেয়েছে তারা। আর পট-৩ থেকে সঙ্গী হয়েছে উজবেকিস্তান। ৫০ র‍্যাঙ্কিংয়ে থাকা উজবেকরা এবারই খেলবে তাদের প্রথম বিশ্বকাপ।

ট্যাগ: ২০২৬ ফিফা বিশ্বকাপইউরোইসোবিওউজবেকিস্তানকলম্বিয়ামার্টিনেজরোনালদোলিড স্পোর্টস
শেয়ারTweetPin
পূর্ববর্তী

ঐতিহাসিক যশোরমুক্ত দিবস

পরবর্তী

মুর্শিদাবাদে ‘বাবরি মসজিদের’ ভিত্তিপ্রস্তর স্থাপন শনিবার

পরবর্তী
Babri Masjid construction site banner in Murshidabad, India. Channel i News - চ্যানেল আই নিউজ

মুর্শিদাবাদে ‘বাবরি মসজিদের’ ভিত্তিপ্রস্তর স্থাপন শনিবার

স্বৈরাচার পতন দিবসের স্মরণে জনসমাবেশ ও প্রতিবাদ. Channel i News - চ্যানেল আই নিউজ

স্বৈরাচার পতন দিবস আজ

সর্বশেষ

জ্বালা, জ্বালা, জ্বালা এ মন জুড়ে

আগস্ট ২৪, ২০২৬
ছবি: সংগৃহীত

মেয়েদের জন্য সর্বজনীন উপবৃত্তি পুনর্বহালের সম্ভাব্যতা যাচাইয়ের নির্দেশ প্রধানমন্ত্রীর

আগস্ট ২৪, ২০২৬
ছবি: সংগৃহীত

প্রধানমন্ত্রীর অনুপস্থিতিতে সংসদে দায়িত্বে থাকবেন ৩ মন্ত্রী

আগস্ট ২৪, ২০২৬
ছবি: সংগৃহীত

পর্তুগালের ঐতিহ্যবাহী গ্রাম ও অবিদোস শহর ঘুরে দেখলেন বাংলা প্রেসক্লাবের সদস্যরা

আগস্ট ২৪, ২০২৬
ছবি: সংগৃহীত

রাষ্ট্রপতির সহকারী একান্ত সচিব হলেন ইউনুস আলী

আগস্ট ২৪, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT