চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ছোটদের দায়িত্ব না নিয়ে জাতীয় দল থেকেই সরে যাচ্ছেন সাম্পাওলি

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৪:১৪ অপরাহ্ণ ১২, জুলাই ২০১৮
ফুটবল, স্পোর্টস
A A

জাতীয় দলের সঙ্গে আর্জেন্টিনার অনূর্ধ্ব-১৯ দলের দায়িত্ব নিতে যাচ্ছেন হোর্হে সাম্পাওলি। দুদিন না যেতেই এমন খবরের উল্টো খবর। জুনিয়রদের দায়িত্ব নেয়া নয়, বরং জাতীয় দল থেকেই সরে যেতে চাইছেন সাম্পাওলি। আর সেটা হতে পারে দু-একদিনের মধ্যেই।

বিশ্বকাপ ব্যর্থতার পর তার বরখাস্তই যখন ধরে নিয়েছিলেন সবাই। তখনই সাম্পাওলিকে জাতীয় দলের সঙ্গে আর্জেন্টিনার অনূর্ধ্ব-২০ দলের দায়িত্বও দেয়ার কথা জানায় দেশটির ফুটবল ফেডারেশন।

কিন্তু বৃহস্পতিবার স্প্যানিশ ক্রীড়া দৈনিক মার্কা জানাচ্ছে, অনূর্ধ্ব-২০ দলের দায়িত্ব নিচ্ছেন না সাম্পাওলি। আর্জেন্টিনা ফুটবল অ্যাসোসিয়েশনের (এএফএ) এক ঘনিষ্ঠ সূত্রের বরাতে পত্রিকাটি জানায়, জুনিয়র দলের দায়িত্ব নিতে অস্বীকার করেছেন সাম্পাওলি এবং দু-একদিন, এমনকি কয়েক ঘণ্টার মধ্যেও সরে যেতে পারেন তিনি।

ওই সূত্র আরও জানায়, চলতি বছরের শেষ পর্যন্ত সাম্পাওলিকে দায়িত্বে রাখতে চায় এএফএ।

সাম্পাওলি নিজে থেকে সরে গেলে সুবিধা হবে এএফএ’র। কারণ ২০১৯ কোপা আমেরিকার আগে বরখাস্ত করলে ৯ মিলিয়ন ইউরো দিতে হবে তাকে। আর কোপা পর্যন্ত তাকে রাখলে অঙ্কটা নেমে আসবে ১.৫ মিলিয়ন ইউরোতে। তবে সাম্পাওলি নিজে থেকে সরে গেলে কোনো ক্ষতিপূরণ দিতে হবে না ফেডারেশনকে।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: রাশিয়া বিশ্বকাপ ২০১৮লিড বিশ্বকাপসাম্পাওলি
শেয়ারTweetPin

সর্বশেষ

আবহাওয়ার উন্নতি হবে এমন তথ্যের ভিত্তিতেই পরীক্ষা স্থগিত করা হয়নি: শিক্ষামন্ত্রী

জুলাই ১৪, ২০২৬

মেসি-রোনালদোর রেকর্ড ঝুঁকিতে ফেলেছেন এমবাপ্পে, থামবেন কোথায়

জুলাই ১৪, ২০২৬

রাজধানীর ড্রেনে লেপ-তোশক-বালিশ

জুলাই ১৪, ২০২৬

এক ক্লিকে বিনোদনের ভাণ্ডার, কোন ওটিটিতে কী আছে?

জুলাই ১৪, ২০২৬
ছবি: প্রতিনিধি

শিক্ষামন্ত্রীর পদত্যাগের দাবিতে ঢাকা-টাঙ্গাইল মহাসড়ক অবরোধ

জুলাই ১৪, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT