বাংলাদেশ

চ্যানেল আইয়ের সঙ্গে বিবিসি প্রবাহের চুক্তির মেয়াদ বাড়লো

বিবিসি প্রবাহ

সমসাময়িক ঘটনাবলী নিয়ে চ্যানেল আইতে প্রচারিত বিবিসি বাংলার টিভি অনুষ্ঠান ‘বিবিসি প্রবাহ’ সম্প্রচার চুক্তি আরো এক বছরের জন্য বাড়িয়েছে প্রতিষ্ঠানটি।

বুধবার বিকেলে চ্যানেল আই কার্যালয়ে বিবিসি বাংলার সম্পাদক সাবির মুস্তাফা এবং চ্যানেল আইয়ের পরিচালক ও বার্তা প্রধান শাইখ সিরাজ এ সংক্রান্ত চুক্তিতে সই করেন।

এসময় বিবিসি ওয়ার্ল্ড সার্ভিসের এশীয় অঞ্চলের সিনিয়র বার্তা সম্পাদক ইয়াইন হ্যাডো এবং বিজনেস ডেভলপমেন্ট অফিসার রাসেল আরেফিন উপস্থিত ছিলেন।

সম্প্রচারের শুরু থেকে দর্শক মহলে অনুষ্ঠানটির গ্রহণযোগ্যতা এবং ধারাবাহিক জনপ্রিয়তা বৃদ্ধিতে সন্তোষ প্রকাশ করেন ইয়ান হ্যাডো।

সমসাময়িক ঘটনাবলীর বিশ্লেষণধর্মী এই অনুষ্ঠানটি সপ্তাহে দুই দিন বৃহস্পতিবার এবং সোমবার রাত সাড়ে ৯টায় চ্যানেল আইতে প্রচার হয়।

বিষয়:চ্যানেল আই বিবিসি প্রবাহ

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…