চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ঘূর্ণিঝড় বুলবুল উপকূলে কখন আঘাত হানতে পারে?

আরেফিন তানজীব আরেফিন তানজীব
৭:১২ অপরাহ্ণ ০৮, নভেম্বর ২০১৯
- সেমি লিড, বাংলাদেশ
A A

শনিবার সন্ধ্যা থেকে মধ্য রাতে ঘূর্ণিঝড় বুলবুল খুলনা-বরিশাল অঞ্চলে আঘাত আনতে পারে। এক্ষেত্রে প্রথম আঘাত আনতে পারে পটুয়াখালীর কলাপাড়ায়। তবে উপকূলে আঘাত হানার আগে বুলবুল কিছুটা দুর্বল হয়ে যেতে পারে।

আবহাওয়া অধিদফতর জানিয়েছে, ঘূর্ণিঝড়টি বর্তমানে ভারতের পশ্চিমবঙ্গ এবং বাংলাদেশের খুলনা ও বরিশাল উপকূলের দিকে মুখ করে আছে। এটি শনিবার সন্ধ্যা থেকে মধ্য রাতে উপকূলে আঘাত হানতে পারে।

অন্যদিকে ঘূর্ণিঝড় ‘বুলবুল’ মোকাবিলায় সব ধরনের প্রস্তুতি গ্রহণ করেছে সরকার। ইতোমধ্যে সংশ্লিষ্ট ২২টি মন্ত্রলণালয়ের কর্মকর্তা-কর্মচারীসহ জেলা-উপজেলা পর্যায়ের কর্মকর্তা-কর্মচারীদেরও ছুটি বাতিল করা হয়েছে।

বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর ঘূর্ণিঝড়ের বিশেষ বিজ্ঞপ্তিতে শুক্রবার বিকেলে জানায়, আগামী ২৪ ঘণ্টায় খুলনা, বরিশাল, চট্রগ্রাম বিভাগের অনেক জায়গায় রাজশাহী, ঢাকা, ময়মনসিংহ ও সিলেট বিভাগের দু-এক জায়গায় অস্থায়ী ভাবে দমকা অথবা ঝড়ো হাওয়াসহ হালকা থেকে মাঝারী বৃষ্টি পাতের সম্ভাবনা রয়েছে। এছাড়া দক্ষিণাঞ্চলে ভারী বর্ষণ হতে পারে।

আবহাওয়া অধিদপ্তর সূত্রে জানা যায়, ঘূর্ণিঝড় বুলবুল শুক্রবার দুপুর ১২টায় চট্টগ্রাম সমুদ্রবন্দর থেকে ৬৯৫ কিলোমিটার দক্ষিণে পশ্চিমে, কক্সবাজার সমুদ্রবন্দর থেকে ৬৪৫ কিলোমিটার দক্ষিণে পশ্চিমে, মংলা সমুদ্রবন্দর থেকে ৫৮৫ কিলোমিটার দক্ষিণপশ্চিমে এবং পায়রা সমুদ্র বন্দর থেকে ৫৭৫ কিলোমিটার দক্ষিণ পশ্চিমে অবস্থান করছিল। এটি আরও ঘণীভূত হয়ে উত্তর/উত্তরপূর্ব দিকে অগ্রসর হতে পারে।

আবহাওয়া অধিদপ্তরের আবহাওয়াবিদ মো. আবদুর রহমান খান চ্যানেল আই অনলাইনকে বলেন, ঘূর্ণিঝড় ‘বুলবুল’ বর্তমানে পশ্চিম-মধ্য বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন পূর্ব-মধ্য বঙ্গোপসাগর এলাকায় অবস্থান করছে। প্রবল ঘূর্ণিঝড় ‘বুলবুল’ এর অগ্রবর্তী অংশের প্রভাবে সমুদ্র বন্দরসমূহ, উত্তর বঙ্গোপসাগর ও বাংলাদেশের উপকূলীয় এলাকা দমকা ও ঝড়ো হাওয়া বয়ে যেতে পারে।

Reneta

তিনি বলেন: ঘূর্ণিঝড় কেন্দ্রের ৭৪ কিলোমিটারের মধ্যে বাতাসের একটানা সর্বোচ্চ গতিবেগ ঘণ্টায় ১০০ কিলোমিটার যা দমকা অথবা ঝড়ো হাওয়ার আকারে ১২০ কিলোমিটার পর্যন্ত বৃদ্ধি পাচ্ছে। প্রবল ঘূর্ণিঝড় কেন্দ্রের নিকটে সাগর খুবই বিক্ষুব্ধ রয়েছে।


আইএমডি, আরএসএমসিয়ের ট্র্যাক অনুসারে অতি প্রবল ঘূর্ণিঝড় ‘বুলবুল’ এর সম্ভাব্য গতিপথ

চট্টগ্রাম, কক্সবাজার, মংলা ও পায়রা সমুদ্র বন্দরসমূহকে চার নম্বর স্থানীয় হুঁশিয়ারি সংকেত দেখিয়ে যেতে বলা হয়েছে। উত্তর বঙ্গোপসাগরে অবস্থানরত সকল মাছ ধরার নৌকা ও ট্রলারকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত নিরাপদ হয়ে থাকতে বলা হয়েছে।

শনিবার ঘূণিঝড় বুলবুল পশ্চিমবঙ্গেও আঘাত আনার সম্ভাবনা আছে।কলকাতা থেকে ৭৪০ কিলোমিটার দূরে অবস্থান করছে ঘূর্ণিঝড় বুলবুল। এই ঘুর্ণিঝড়ের প্রভাবে ইতোমধ্যে ভারতের বেশ কয়েকটি রাজ্যের সকল শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ ঘোষণা হয়েছে। ভারতের উড়িষ্যা রাজ্যের সকল শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ ঘোষণা করা হয়েছে।

পশ্চিমবঙ্গের আবহাওয়া বিভাগ বলছে, গতিপথ পরিবর্তন করে স্থলভাগে আছড়ে পড়বে ঘূর্ণিঝড় বুলবুল। রোববার দুপুরের আগেই পশ্চিমবঙ্গের সাগরদ্বীপ থেকে বাংলাদেশের খেপুপাড়ার মাঝে স্থলভাগের প্রবেশ করবে ঘূর্ণিঝড় বুলবুল। এর আগে শুক্রবার শক্তিশালী ঘূর্ণিঝড় থেকে অতি শক্তিশালী ঘূর্ণিঝড়ে পরিণত হবে ‘বুলবুল’।

শুক্রবার বিকেলে সচিবালয়ে ঘুর্ণিঝড় ‘বুলবুল’ মনিটরিং সেলের সভা শেষে সংবাদ সম্মেলনে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ প্রতিমন্ত্রী ড. এনামুর রহমান বলেন, ঘূর্ণিঝড় বুলবুলের কারণে সংশ্লিষ্ট ২২টি মন্ত্রলণালয়ের কর্মকর্তা-কর্মচারীসহ জেলা-উপজেলা পর্যায়ের কর্মকর্তা-কর্মচারীদেরও ছুটি বাতিল করা হয়েছে।

এরইমধ্যে সাইক্লোন সেন্টারসহ উপকূলের আশ্রয় কেন্দ্রগুলো প্রস্তুত করার নির্দেশ দেওয়া হয়েছে। প্রতিটি সাইক্লোন সেন্টারে দুই হাজার প্যাকেট করে শুকনো খাবার ও নগদ পাঁচ লাখ করে টাকা পাঠানোর নির্দেশ দেওয়া হয়েছে।সাতটি জেলাকে ঝুঁকিপূর্ণ হিসেবে চিহ্নিত করা হয়েছে।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: ঘূর্ণিঝড় বুলবুল
শেয়ারTweetPin

সর্বশেষ

দিল্লিতে শিক্ষার্থীদের আন্দোলন, খোলা চিঠিতে যা বললেন শচীন

জুলাই ২৪, ২০২৬

আন্দোলন নিয়ে শাহরুখের নামে ভাইরাল পোস্টটি ভুয়া

জুলাই ২৪, ২০২৬

সাকিবের ১ উইকেট ও গোল্ডেন ডাক, ৬০ রানে হারল জাফনা

জুলাই ২৩, ২০২৬

নাট্যজন মামুনুর রশীদ-এর মা রোকেয়া খানম মারা গেছেন

জুলাই ২৩, ২০২৬

সৌদিতে সড়ক দুর্ঘটনায় একই পরিবারের ৩ জন নিহত

জুলাই ২৩, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2026 Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT