আন্তর্জাতিক

ঘূর্ণিঝড় বুলবুল: বাংলাদেশ-ভারতে নিহত ৮

ঘূর্ণিঝড় বুলবুল: বাংলাদেশ-ভারতে নিহত ৮

ঘূর্ণিঝড় বুলবুলের আঘাতে পটুয়াখালী, বরগুনা, খুলনা, সাতক্ষীরা এবং ভারতের পশ্চিমবঙ্গে ৮ জন নিহত হয়েছেন। শনিবার রাতে বুলবুল উপকূলীয় এলাকা অতিক্রমের সময় ঝড়ো হাওয়ায় তারা নিহত হন।

ঘূর্ণিঝড় বুলবুলের আঘাতে পটুয়াখালীতে ২ জন, বরগুনায় ১ জন, খুলনায় ২ জন, সাতক্ষীরায় ১ এবং ভারতের পশ্চিমবঙ্গে ২ জন নিহত হয়েছেন। এসব অঞ্চলে আশ্রয়কেন্দ্রে আছেন ২০ লাখেরও বেশি মানুষ।

তবে রাতের তাণ্ডবের পর ঘূর্ণিঝড় বুলবুল কিছুটা দুর্বল হয়ে গেছে। এখন স্থলভাগের উপর দিয়ে বয়ে চলেছে। আজ দুপুর নাগাদ বাংলাদেশর স্থলভাগ অতিক্রম করতে পারে। বিকেলে আবহাওয়ার উন্নতি হতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অফিস।

অন্যদিকে ঘূর্ণিঝড় বুলবুলের আঘাতে ভারতের পশ্চিমঙ্গে অন্তত দু’জনের মৃত্যুর খবর পাওয়া গেছে।

বুলবুলের প্রভাবে পশ্চিমবঙ্গের দক্ষিণ চব্বিশ পরগনা, মেদিনিপুর, কলকাতা এবং ওড়িশা রাজ্যের উপকূলীয় এলাকায় ভারী বৃষ্টি ও দমকা হাওয়ায় বহু গাছ উপড়ে গেছে, ক্ষতিগ্রস্থ হয়েছে ঘরবাড়ি। অনেক এলাকা বিদ্যুৎ বিচ্ছিন্ন হয়েছে।

এই ঘূর্ণিঝড় ঘণ্টায় ১শ’ ১৫ কিলোমিটার থেকে ১শ’ ২৫ কিলোমিটার বাতাসের গতি নিয়ে শনিবার রাত ৯টার দিকে পশ্চিমবঙ্গের দক্ষিণ চব্বিশ পরগনার সাগর দ্বীপ উপকূলে আঘাত হানে এই ঘূর্ণিঝড়। এরপর প্রায় তিন ঘণ্টায় ঝড়টি পুরোপুরি স্থলভাগে উঠে সুন্দরবনের ভারতীয় অংশের কাছ দিয়ে পশ্চিমবঙ্গ উপকূল অতিক্রম করে।

বিষয়:ঘূর্ণিঝড় বুলবুল পশ্চিমবঙ্গ বাংলাদেশ বুলবুল ভারত

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…