চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

গান ট্রেলার ভালো না লাগলে ‘মুখোশ’ দেখার দরকার নেই

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৩:৫৫ পূর্বাহ্ণ ০৩, জানুয়ারি ২০২২
বিনোদন
A A
সংবাদ সম্মেলনে উপস্থিত সাংবাদিক ও অতিথিরা. Channel i News - চ্যানেল আই নিউজ

সিনেমার গান ও ট্রেলার আকর্ষণ করলে দর্শক হলে যায়। যারা পাইরেসি করে সিনেমা দেখে তারা প্রকৃত দর্শক না। আমার ‘মুখোশ’ সিনেমার গান ট্রেলার ভালো না লাগলে হলে গিয়ে সিনেমা দেখার দরকার নেই। তবে আমি বিশ্বাস করি, গান ট্রেলার দর্শকদের ভালো লাগবে।

কথাগুলো নবীন চলচ্চিত্র নির্মাতা ইফতেখার শুভর। তিনি ২০১৯-২০ অর্থ বছরে সরকারী অনুদান প্রাপ্ত সিনেমা মুখোশ এর পরিচালক।

রবিবার সন্ধ্যায় বনানীর হেক্সা ডাইন রেস্টুরেন্টে মুখোশ এর টাইটেল গান উন্মুক্ত হয়। সেখানে ইফতেখার শুভ বলেন, টাইটেল গান দেখে দর্শক একপ্রকার ধারণা নিচ্ছেন। কিন্তু ট্রেলার দেখে অন্য আরেক ধারণা পাবেন।

আবার পুরো সিনেমা দেখলে আরেকরকম স্বাদ পাবেন। গত দুই বছর ধরে কাজটি লালনপালন করেছি। ২১ জানুয়ারি দর্শকদের কাছে পৌঁছে দিতে যাচ্ছি।

মুখোশ সিনেমার বিভিন্ন চরিত্রে অভিনয় করেন মোশাররফ করিম, রোশান, পরীমনি, আবুল কালাম আজাদ, রাশেদ অপু, প্রাণ রায় প্রমুখ।

টাইটেল গানটি লিখেছেন আব্রাহাম তামিম, সুর সংগীত করেন আহম্মেদ হুমায়ূন এবং গানটিতে কণ্ঠ দেন নোবেল।

গান উন্মোচনে উপস্থিত থেকে পরীমনি বলেন, গানটি আমার ভক্ত শুভাকাঙ্ক্ষী সকলের জন্য গিফট। সিনেমায় আমি একজন ক্রাইম রিপোর্টারের চরিত্রে অভিনয় করেছি যার নাম সোহানা। কাজটির মধ্যে অনেক আন্তরিকতা ছিল। যে কাজে আন্তরিকতা থাকে বিশ্বাস করি কাজটি ভাল হয়।

চিত্রনায়ক রোশান বলেন, সিনেমাটির সাথে আবেগ জড়িয়ে আছে। মোশাররফ করিম ভাইয়ের সাথে অভিনয়ের ইচ্ছে ছিল। তার থেকে শিখতে চেয়েছিলাম। সেই সুযোগ পেয়েছি।

২১ জানুয়ারি সিনেমা হলে মুক্তি পাবে ‘মুখোশ’। পরিবেশনার দায়িত্ব নিয়েছে ‘মিশন এক্সট্রিম’খ্যাত প্রযোজনা ও পরিবেশনা প্রতিষ্ঠান কপ ক্রিয়েশন। পরিচালক জানান, ১০ জানুয়ারি সিনেমাটির ট্রেলার প্রকাশ করা হবে।

ট্যাগ: গানট্রেলারপরীমনিমুখোশমোশাররফ করিমরোশানলিড বিনোদনশুভসিনেমা
শেয়ারTweetPin
পূর্ববর্তী

হেরে বছর শুরু রিয়ালের

পরবর্তী

৭৮-এ থামল জয়-যাত্রা

পরবর্তী
বাংলাদেশের ক্রিকেটার ব্যাট হাতে, ৭৮ এ থামল জয়-যাত্রা. Channel i News - চ্যানেল আই নিউজ

৭৮-এ থামল জয়-যাত্রা

মায়োর্কায় ফুটবল ম্যাচে খেলোয়াড়রা জিতের পর উল্লাস করছে. Channel i News - চ্যানেল আই নিউজ

মায়োর্কায় তিন পয়েন্ট তুলল জাভির ‘বি’ দল

সর্বশেষ

নেপালে ভয়াবহ বন্যা: বালেন্দ্র শাহকে ফোনে সহায়তার আশ্বাস মোদির

আগস্ট ২৬, ২০২৬

নেপাল-তিব্বত সীমান্তে আকস্মিক বন্যার কারণ কী?

আগস্ট ২৬, ২০২৬

যেভাবে ফিলাডেলফিয়া থেকে বাংলাদেশের ফুটবলে এলেন সুলিভান ব্রাদার্স

আগস্ট ২৬, ২০২৬

আলভারেজকে বার্সায় বিক্রির সম্ভাবনা ‘শূন্য শতাংশ’, কঠোর বার্তা অ্যাটলেটিকোর

আগস্ট ২৬, ২০২৬

প্রধানমন্ত্রী তার কাজের মধ্যদিয়ে ইসলামের আদর্শকে বাস্তবায়ন করে যাচ্ছেন: ড. মঈন খান

আগস্ট ২৬, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT