‘থাগস অব হিন্দুস্থান’এর ব্যর্থতা ভুলে এবার পরবর্তী প্রজেক্টের প্রস্তুতি নিচ্ছেন বলিউডের মিস্টার পারফেকশনিস্ট খ্যাত আমির খান। সম্প্রতি এমনটাই জানা গেছে ভারতীয় সংবাদ মাধ্যমে।
নতুন এই ছবির প্রস্তুতি সরূপ ইতোমধ্যেই ডায়েট শুরু করেছেন বলিউডের এই সুপারস্টার। সম্প্রতি এমন সংবাদই শোনা গেছে। তবে সেসময় ছবিটির নাম ঘোষণা করেননি আমির।
তবে এবার ভারতীয় শোবিজ মিডিয়ায় কানাঘুষো হচ্ছে, আমিরের পরবর্তী প্রজেক্ট হলো ‘গজনি টু’! যেটি ২০০৮ সালে মুক্তি পাওয়া আমির খান অভিনীত ‘গজনি’র সিক্যুয়াল। বক্স অফিসে ১০০কোটি রুপি ছাড়ানো এই ছবিটি মুক্তি পেয়েছিল হিন্দি ও তেলেগু ভাষাতে।
মূলত পরিচালক এ আর মুরগাডোস প্রথমে তামিল ভাষায় তৈরি করেন ‘গজনি’। তামিল সুপারস্টার সূর্য ছিলেন সেখানে মুখ্য ভূমিকায়। পরে এই মুরগাডোসই আবার হিন্দিতে আমির খানকে নিয়ে তৈরি করেন ‘গজনি’র হিন্দি রিমেক। যা সুপারহিট হয়।
ছবিটিতে আমির খান ছাড়াও আরো অভিনয় করেছিলেন অসিন ও জিয়া খান।







