চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

খুশি মনে বাড়িতে জয়হীন রিয়াল!

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৮:৩৯ পূর্বাহ্ণ ২৪, জানুয়ারি ২০২২
ফুটবল, স্পোর্টস
A A

‘আমি মনে করি শেষ পর্যন্ত আমাদের খুশি হয়ে বাড়ি ফিরতে হবে। কারণ আমরা ২-০ তে পিছিয়ে ছিলাম এবং দল আবারও অনেক সাহস দেখিয়েছে। এটা সত্য যে আমরা মোটেও যথেষ্ট ভালো খেলিনি। তিনটি পয়েন্ট পাওয়ার যথেষ্ট সুযোগ তৈরি করেছি। তবে খেলায় কী হয়েছে তা দেখেছি। দল যেভাবে খেলেছে তাতে শেষ পর্যন্ত ড্র নিয়ে আমাদের খুশি থাকতে হবে।’

লা লিগায় হারের মুখ থেকে ফিরে এসে এলচের বিপক্ষে ২-২ গোলে ড্র নিয়ে মাঠ ছাড়ায় এভাবেই নিজের সন্তুষ্টির কথা জানালেন রিয়াল ফুটবলার লুকাস ভাসকুয়েজ।

গত শনিবার শেষ মুহূর্তের জোড়া গোলে ভ্যালেন্সিয়ার বিপক্ষে ৩-২ ব্যবধানে জয় তুলে নেয় অ্যাথলেটিকো মাদ্রিদ। পয়েন্ট টেবিলে রিয়ালের চেয়ে ৪ পয়েন্টে পিছিয়ে থেকে দুই নম্বরে থাকা সেভিয়া ২-২ গোলে সেল্টা ভিগোর সঙ্গে করেছে ড্র। রোববার ম্যাচের অন্তিম মুহূর্তের গোলে এলচের বিপক্ষে হার এড়াতে পেরেছে রিয়াল মাদ্রিদ। এই ম্যাচ তিনটির ফলাফলে দৃষ্টি রেখে লস ব্লাঙ্কোসের কোচ কার্লো আনচেলত্তি বলছেন, ‘এটা ছিল পাগলাটে শনিবার ও রোববার’।

সেভিয়ার মতো আমরাও ড্র করেছি। শেষ পর্যন্ত অ্যাথলেটিকো জিতেছে। যদিও তারা হারবে বলেই মনে হচ্ছিল। এটা খুবই প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ লিগ। । এলচে ভালো ফুটবল খেলে,পায়ে বল পুজিশন থাকা এবং না থাকা অবস্থায় তারা সুসংগঠিত দল। জিততে হলে আপনাকে প্রতিদ্বন্দ্বিতা করতে হবে।

সান্তিয়াগো বার্নাব্যুতে হওয়া ম্যাচের ৩৩ মিনিটে স্পটকিক থেকে বাজেভাবে গোলের সুযোগ নষ্ট করেন করিম বেনজেমা। তার নেয়া শটে বল পোস্টের অনেক উঁচু দিয়ে চলে যায়। এমনটি না হলে ম্যাচের ফল ভিন্ন হতে পারতো।

৪৫ মিনিটে লুকাস বোয়ের হেডে এগিয়ে যায় এলচে। বিরতির পর ৭৬ মিনিটে ডান পায়ের লক্ষ্যভেদে পেরে মিলা ব্যবধান দ্বিগুণ করলে রিয়ালকে পরাজয় চোখ রাঙাতে থাকে।

Reneta

ছয় মিনিট পর অবশ্য স্পটকিক থেকে গোল করতে ভুল করেননি লুকা মড্রিচ। যোগ করা সময়ের ভিনিসিয়াস জুনিয়রের ক্রসে বল পেয়ে মাথা ছুঁইয়ে এডের মিলিতাও বল জালে জড়ালে স্বস্তির ড্র নিয়ে রিয়াল মাঠ ত্যাগ করে।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: আনচেলত্তিএলচেভাসকুয়েজরিয়াল মাদ্রিদলিড স্পোর্টস
শেয়ারTweetPin

সর্বশেষ

জুলাই গণঅভ্যুত্থানের দুই বছর: নারী, পাহাড় ও রাষ্ট্র সংস্কার নিয়ে ‘ন্যারেটিভ আলাপ’ অনুষ্ঠিত

জুলাই ২৬, ২০২৬
ছবি: নেত্রকোনা মডেল থানা (প্রতিনিধি)।

নেত্রকোনায় নিজ বাড়িতে যুবককে হত্যা

জুলাই ২৬, ২০২৬
ছবি: সংগৃহীত।

ট্রাকচালক হোসেন হত্যা: শেখ হাসিনাসহ ৩৪ জনের বিরুদ্ধে অভিযোগ গঠন ১৩ আগস্ট

জুলাই ২৬, ২০২৬

কেন এলএনজির সংকটে দুর্ভোগ রান্নাঘর থেকে রাস্তায়?

জুলাই ২৬, ২০২৬

স্মার্টফোন ও ইভির কাঁচামালের খোঁজে নতুন বৈশ্বিক মানচিত্র

জুলাই ২৬, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2026 Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT