চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি

No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

‘কৃষ ৪’-এর মুক্তি পিছিয়ে যাওয়ায় নাখোশ হৃত্বিক ভক্তরা

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
২:৩৩ অপরাহ্ন ১০, আগস্ট ২০১৮
বিনোদন
A A

বলিউড সুপারস্টার হৃত্বিক রোশানের কোটি ভক্ত অপেক্ষায় থাকেন তার নতুন ছবি দেখার জন্য। আর তা যদি হয় সুপার ডুপার হিট হওয়া ছবি ‘কৃষ’-এর সিক্যুয়াল তাহলে তো কোনো কথাই নেই!

হৃত্বিক রোশানের ছবি ‘কৃষ’-এর সিক্যুয়াল মানেই দর্শকদের কাছে আলাদা আকর্ষণ। ‘কৃষ’ সিরিজটি ইতোমধ্যে ভারত ছাড়াও বিশ্বের বিভিন্ন দেশের দর্শকদের মন জয় করে নিয়েছে। তাই সকলেই অপেক্ষায় আছেন কখন ‘কৃষ’-এর নতুন সিক্যুয়ালটি আসবে!

‘কৃষ ৩’-এর পর বহুদিন ধরেই হৃত্বিকের ভক্ত অনুরাগীরা মুখিয়ে আছেন ‘কৃষ ৪’-এর জন্য। ছবির নির্মাতা রাকেশ রোশানও ছবিটি নিয়ে ভক্তদের উৎসাহের মূল্য দিয়ে অপেক্ষায় থাকতে বলেছিলেন। সে অনুযায়ি ‘কৃষ ৪’ নিয়ে কাজও শুরু করে দিয়েছিলেন বলে জানান তিনি। তবে ‘কৃষ ৪’ নিয়ে তার নতুন ঘোষণায় বেজায় রেগে আছেন দর্শক, ভক্তরা।

কারণ ‘কৃষ ৪’-এর মুক্তি পিছিয়ে নেয়া হয়েছে। ভারতের বলিউড হাঙ্গামা এই সংক্রান্ত একটি খবর প্রকাশ করে শুক্রবার জানায়, ‘কৃষ ৪’-এর শুটিং ও মুক্তি পিছিয়ে দিয়েছেন ছবির নির্মাতা রাকেশ রোশান।

তার ভাষ্য, আমি এখনো ছবিটির স্ক্রিপ্ট নিয়ে কাজ করছি। ছবির অনেক কাজ এখনো বাকি আছে, সেগুলো শেষ হলে আমি ছবিটি নিয়ে ঘোষণা দিবো।

তবে ছবিটি যে ২০২০ সালের আগে আসবে না সে ইঙ্গিত দিয়ে রাকেশ রোশান আরো বলেন, ছবিটির শুটিং শুরু হতে পারে ২০১৯ সালের দিকে। আর সবকিছু ঠিক থাকলে ২০২০-এর বড়দিন উপলক্ষে ‘কৃষ ৪’ মুক্তি পাবে!

Reneta

তার এমন ঘোষণায় কিছুটা রেগেই আছেন দর্শকরা। কারণ ২০১৩ সালে সর্বশেষ ‘কৃষ ৩’ দেখেছেন তারা। এরপর থেকে বিগত ৫ বছর ধরে অপেক্ষায় আছেন ভক্তরা। এমন ঘোষণার মধ্য দিয়ে ‘কৃষ’-এর জন্য অপেক্ষা আরো দুই বছর বাড়িয়ে দিলেন নির্মাতা।

Channel-i-Tv-Live-Motiom

Jui  Banner Campaign
ট্যাগ: কৃষবলিউডরাকেশ রোশানহৃত্বিক রোশনহৃত্বিক রোশান
শেয়ারTweetPin

সর্বশেষ

বিয়ে নয়, বাগদান!

এপ্রিল ২, ২০২৬
ছবি: সংগৃহীত

ইরানের বিরুদ্ধে যুদ্ধে যোগ দিতে চায় আমিরাত

এপ্রিল ১, ২০২৬
ছবি: সংগৃহীত

ইরান অন্তত ছয় মাস যুদ্ধ চালিয়ে যেতে প্রস্তুত: আরাগচি

এপ্রিল ১, ২০২৬
ছবি: সংগৃহীত

রাজধানীতে হঠাৎ স্বস্তির বৃষ্টি

এপ্রিল ১, ২০২৬

সিলেট জেলা স্টেডিয়ামের জরাজীর্ণ অবস্থা দেখে ক্ষুব্ধ ক্রীড়া প্রতিমন্ত্রী

এপ্রিল ১, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey January 2026 Bkash Stickey September 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT