চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

করোনায় একদিনে সর্বোচ্চ মৃত্যু ভারতে, বেশি আক্রান্ত যুক্তরাষ্ট্রে

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
১০:০১ পূর্বাহ্ণ ২৮, জুলাই ২০২০
- সেমি লিড, আন্তর্জাতিক
A A

করোনাভাইরাসে আক্রান্তের সংখ্যার দিক দিয়ে রাশিয়াকে টপকে তৃতীয় স্থানে উঠে আসার পাশাপাশি ভারতে মৃতের সংখ্যাও অন্য দেশের তুলনায় বাড়ছে। মঙ্গলবার দেশটিতে গত ২৪ ঘণ্টায় এই ভাইরাসে আক্রান্ত হয়ে ৬৩৬ জনের মৃত্যু হয়েছে। একই সময়ে ব্রাজিলে ৬২৭ জনের মৃত্যু হয়েছে। বিশ্বের সবচেয়ে বেশি আক্রান্তের দেশ যুক্তরাষ্ট্রে মৃত্যু হয়েছে ৫৯৬ জনের। 

ওয়ার্ল্ডোমিটারের তথ্য অনুযায়ী,করোনাভাইরাসের মহামারিতে ভারতে এখন পর্যন্ত মোট ৩৩ হাজার ৪৪৮ জনের মৃত্যু হয়েছে। মঙ্গলবার সর্বোচ্চ মৃত্যু হয়েছে দেশটিতে, এবং আক্রান্ত হয়েছে ৪৬ হাজার ৪৪৮ জন। সেই তুলনায় ব্রাজিলে মোট মৃত্যু হয়েছে ৮৭ হাজার ৬৭৯ জনের আর যুক্তরাষ্ট্রে মৃত্যু হয়েছে এক লাখ ৫০ হাজার ৪৪৪ জনের। তবে দেশটিতে মঙ্গলবার সর্বোচ্চ করোনা রোগী শনাক্ত হয়েছে, ৬১ হাজার ৫৭১ জন।

অন্য দেশের তুলনায় ভারতে একদিনে মৃতের সংখ্যা কমতে থাকলেও মোট আক্রান্তের হিসেবে দেশটিতে মৃত্যুর হার বেড়েছে। ভারতে মৃত্যুর হার ৩.৪৫ শতাংশ।

যুক্তরাষ্ট্রে মৃত্যু হার ৬.৫৮ শতাংশ আর ব্রাজিলে ৪.৯৯ শতাংশ। বিশ্ব জুড়ে করোনায় মৃতের হার ৬.২০ শতাংশ। করোনাভাইরাসের মহামারিতে বর্তমানে শীর্ষ আক্রান্ত তিন দেশ হলো যুক্তরাষ্ট্র, ব্রাজিল ও ভারত।

গত সপ্তাহ জুড়ে ভারতে আক্রান্তের সংখ্যা আশঙ্কাজনকভাবে বেড়েছে। দেশটির সরকার ধারাবাহিকভাবে লকডাউনের বিধিনিষেধ শিথিলের সঙ্গে সঙ্গে বাড়ছে আক্রান্তের সংখ্যা।

ভারতের মধ্যে সবচেয়ে বেশি আক্রান্ত রাজ্য মহারাষ্ট্র। দ্বিতীয় সর্বোচ্চ তামিল নাড়ুতে তৃতীয় সর্বোচ্চ রাজধানী দিল্লীতে।

করোনাভাইরাসে এ পর্যন্ত আক্রান্ত শনাক্ত হয়েছে বিশ্বের এক কোটি ৬৬ লাখ ৪২ হাজার ২৬৪ জন। তাদের মধ্যে বর্তমানে ৫৭ লাখ ৫৪ হাজার ২০৯ জন চিকিৎসাধীন এবং ৬৬ হাজার ৫৭৩ জন আশঙ্কাজনক অবস্থায় রয়েছে।

এ ছাড়া করোনাভাইরাসে আক্রান্তদের মধ্যে এখন পর্যন্ত এক কোটি দুই লাখ ৩১ হাজার ৫৬৭ জন সুস্থ হয়ে উঠেছে।

ট্যাগ: করোনাকরোনাভাইরাসবিশ্বব্যাপীভারত
শেয়ারTweetPin
পূর্ববর্তী

ঐশ্বরিয়া-আরাধ্যর করোনা মুক্তির আনন্দে কাঁদলেন অমিতাভ 

পরবর্তী

‘ঘুম থেকে উঠে দেখি ২২ লাখ ফলোয়ার!’

পরবর্তী

‘ঘুম থেকে উঠে দেখি ২২ লাখ ফলোয়ার!’

দেশের বন্যা পরিস্থিতি অপরিবর্তিত, মানুষের দুর্ভোগ

সর্বশেষ

মধ্যপ্রাচ্যে উত্তেজনা কমায় কমেছে তেলের দাম

আগস্ট ২৬, ২০২৬
ছবি: সংগৃহীত

বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকীতে পাঁচ দিনের কর্মসূচি

আগস্ট ২৬, ২০২৬

‘ফুল অউর কাঁটে’ নির্মাতার শেষযাত্রায় বলিউড

আগস্ট ২৬, ২০২৬

নজরুলের প্রয়াণ দিবসে চ্যানেল আইয়ে যতো আয়োজন

আগস্ট ২৬, ২০২৬

৭ শতাধিক মার্কিন পণ্যে পাল্টা শুল্ক বসিয়ে মুখোমুখি কানাডা-যুক্তরাষ্ট্র

আগস্ট ২৬, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT