বিনোদন

করোনায় আক্রান্ত শাবানা, ভক্তরা উদ্বিগ্ন

শাবানা আজমীর ছবি, বাংলাদেশি অভিনেত্রী ও সাংস্কৃতিক ব্যক্তিত্ব. Channel i News - চ্যানেল আই নিউজ

বাংলাদেশি অভিনেত্রী শাবানা আজমীর ছবি, তিনি একটি অনুষ্ঠানে হাসিমুখে উপস্থিত।. Channel i News – চ্যানেল আই নিউজ

করোনার তৃতীয় ঢেউয়ে যেন কাবু একের পর এক বলিউড তারকারা। সেই তালিকায় এবার যুক্ত হলেন বলিউডের বর্ষীয়ান অভিনেত্রী শাবানা আজমি। 

সামাজিক যোগাযোগ মাধ্যমে নিজেই করোনা আক্রান্ত হওয়ার খবরটি জানিয়েছেন এই অভিনেত্রী।

ইনস্টাগ্রামে নিজের একটি ছবি পোস্ট করে তিনি লেখেন, ‘আমার করোনা পরীক্ষার রিপোর্ট পজিটিভ এসেছে। আমি নিজের বাড়িতেই আইসোলেশনে রয়েছি। সম্প্রতি যারা আমার সংস্পর্শে এসেছেন তাদের অনুরোধ করব, দয়া করে করোনা পরীক্ষা করিয়ে নেবেন। ’

এদিকে শাবানার করোনা আক্রান্ত হওয়ার খবরে ভক্তদের মধ্যে উদ্বেগ দেখা দিয়েছে। ফিল্ম ইন্ডাস্ট্রির সদস্য থেকে শুরু করে তার অনেক অনুরাগী দ্রুত আরোগ্য কামনা করে পোস্টের নিচে মন্তব্য রাখছেন।

মুক্তির অপেক্ষায় রয়েছে ৭০ বছর বয়সী এই অভিনেত্রীর ‘রকি অউর রানি কি প্রেম কাহানি’ ছবিটি। যেখানে জুটি বেঁধে অভিনয় করেছেন রণবীর সিং ও আলিয়া ভাট। আগামী ১০ ফেব্রুয়ারি মুক্তি পাওয়ার কথা রয়েছে করণ জোহর পরিচালিত এই ছবিটি।

বিষয়:আলিয়া ভাট করোনাক্রান্ত কোভিড বলিউড ভক্ত রণবীর সিং

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…