আন্তর্জাতিক

করোনাভাইরাস: ভারতে লকডাউন না মানলে জেল

ভারতীয় পুলিশ লকডাউন নিয়ম মানাতে ব্যারিকেড দিয়ে রাস্তা বন্ধ করছে. Channel i News - চ্যানেল আই নিউজ

ভারতীয় পুলিশ লকডাউন নিয়ম মানাতে ব্যারিকেড দিয়ে রাস্তা বন্ধ করছে, মহামারীর সময় কঠোর নিয়ম কার্যকর।. Channel i News – চ্যানেল আই নিউজ

যারা লকডাউন অমান্য করবে কিংবা সরকারি কর্মীদের কাজে বাধা দেবে; তাদের এক থেকে দু’বছরের জেলে পাঠাতে রাজ্যগুলোকে নির্দেশ দিয়েছে ভারতের কেন্দ্রীয় সরকার। সেই সাথে লকডাইন মানাতে আরো কঠোর হতেও নির্দেশ দেয়া হয়।

বৃহস্পতিবার কেন্দ্রীয় সরকার সারা ভারতের রাজ্যগুলো এমন নির্দেশ দেয়।

দেশটির মন্ত্রিপরিষদ সচিব রাজীব গৌবা সকল রাজ্য সরকারকে চিঠি লিখে অনুরোধ করেন আইন অমান্য করলে কড়া পদক্ষেপ করার জন্য।

যারা চিকিৎসক বা স্বাস্থ্য কর্মীদের উপরে আক্রমণ করবে তাদের বিরুদ্ধে কঠোর শাস্তির ব্যবস্থা নেওয়ার নির্দেশও দেওয়া হয়। চিকিৎসক বা স্বাস্থ্য কর্মীদের উপরে হামলা করলে এক বছরের জেল হতে পারে। যদি এর ফলে কোনও চিকিৎসক বা স্বাস্থ্যকর্মীর মৃত্যু হয় তাহলে জেল হবে দু’বছরের।

উত্তরপ্রদেশে  স্বাস্থ্যকর্মীদের পাথর দিয়ে আক্রমণ এবং  মধ্যপ্রদেশে করোনভাইরাস রোগী শনাক্ত করতে গিয়ে চিকিৎসকরা হামলার শিকার হওয়ার পর এমন নির্দেশ দিলো কেন্দ্র।

এছাড়াও হায়দরাবাদে বুধবার কোভিড-১৯ রোগীর মৃত্যুর পরে হাসপাতালের দুজন চিকিৎসককে আক্রমণ করা হয়। আক্রমণকারীরা মারা যাওয়া ব্যক্তির ভাই। পরে তাদের শরীরেও  করোনভাইরাস শনাক্ত করা হয়।

বিষয়:করোনা ভাইরাস করোনা ভারতে লকডাউন

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…