কক্সবাজার

কথিত বন্দুকযুদ্ধের পর ২ লাখ ইয়াবা ‘উদ্ধার’

বিজিবি সদস্যরা ইয়াবা উদ্ধার ও নিরাপত্তা নিশ্চিত করছে. Channel i News - চ্যানেল আই নিউজ

কক্সবাজার ব্যাটালিয়ন ৩৪ বিজিবি সদস্যরা ইয়াবা উদ্ধার ও নিরাপত্তা নিশ্চিত করছে।. Channel i News – চ্যানেল আই নিউজ

কক্সবাজার উখিয়ায় ইয়াবা কারবারীদের কথিত বন্দুকযুদ্ধের পর ২ লাখ ইয়াবা উদ্ধারের দাবি করেছে বিজিবি।

শুক্রবার দিবাগত রাত দেড়টায় উপজেলার পালংখালী ইউনিয়নের বালুখালির কাটা পাহাড় থেকে এসব উদ্ধার করা হয়।

কক্সবাজারস্থ ৩৪ বিজিবি’র অধিনায়ক মেহেদী হোসাইন কবির বলেন, ‘গোপন সংবাদের ভিত্তিতে বিজিবি জানতে পারে, কতিপয় ইয়াবা কারবারী বিপুল পরিমাণ ইয়াবা নিয়ে মায়ানমার হতে বাংলাদেশে প্রবেশ করবে। এমন গোয়েন্দা তথ্যে বিজিবির টহল দল বালুখালির কাটাপাহাড়ে অবস্থান নেয়।’

‘‘পরে রাত দেড়টায় ৪/৫ জন লোক সীমান্ত এলাকা হতে বাংলাদেশের দিকে আসতে দেখে বিজিবি টহলদল তাদেরকে চ্যালেঞ্জ করে। ওই সময় চোরাকারবারীরা বিজিবিকে লক্ষ্য করে গুলি ছুড়ে। আত্নরক্ষার্থে বিজিবিও প্লাটা ২০ রাউন্ড গুলি ছুড়ে। তখন চোরাকারবারীরা তাদের সাথে থাকা বস্তা মাটিতে ফেলে দ্রুত নাফ নদী পার হয়ে জঙ্গলের মধ্য দিয়ে মায়ানমারের দিকে পালিয়ে যায়। পরে ঘটনাস্থল থেকে ইয়াবাগুলি উদ্ধার করা হয়।’’

বিষয়:কক্সবাজার উখিয়া নাফ নদী বন্দুকযুদ্ধ বিজিবি মায়ানমার

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…