চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

কারাগারে নিরাপত্তাকর্মী ও কয়েদিদের বন্দুকযুদ্ধে ৮ জন নিহত

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
১০:২২ পূর্বাহ্ণ ১৪, জুলাই ২০২৪
আন্তর্জাতিক
A A
কারাগার প্রবেশদ্বারে নিরাপত্তা বাহিনীর সদস্যরা উপস্থিত. Channel i News - চ্যানেল আই নিউজ

সোমালিয়ার রাজধানী মেগাদিশুর একটি কারাগারে নিরাপত্তাবাহিনী ও কয়েদিদের মধ্যে বন্দুকযুদ্ধে আটজন নিহত হয়েছে। শনিবার (১৩ জুলাই) সশস্ত্র কয়েদিরা পালানোর চেষ্টা করলে এ বন্দুকযুদ্ধ হয়।

দেশটির সেনাবাহিনীর কাস্টোডিয়াল কর্পের মুখপাত্র কর্নেল আবদিকানি খালাফ বলেছেন, বন্দুকযুদ্ধে পাঁচজন বন্দী এবং তিনজন সৈন্য নিহত হয়েছে। এ ঘটনায় আরও ১৮ জন বন্দী ও তিনজন সৈন্য আহত হয়েছেন। তবে কোনো কয়েদি পালিয়ে যেতে পারেনি।

নিরাপত্তা সূত্র জানায়, যেসব কয়েদিরা পালানোর চেষ্টা করেছিল তারা আল-কায়েদা-সংশ্লিষ্ট সশস্ত্র গোষ্ঠী আল-শাবাবের সদস্য ছিল। তাদের বিশেষ পরিকল্পনায় পালিয়ে যাওয়ার চেষ্টা হয়েছিল।

সোমালিয়া ন্যাশনাল টেলিভিশন এক্স হ্যান্ডেলে জানিয়েছে, নিরাপত্তা সূত্রগুলি ‘একটি অপারেশন শেষ করেছে’, যেখানে ‘মৃত্যুদণ্ডপ্রাপ্ত সন্ত্রাসীরা কারারক্ষীদের উপর হামলা করেছিল।’ নিহত পাঁচজন বন্দী ছিল সন্ত্রাসী বন্দী।’

স্থানীয়রা গ্রেনেড বিস্ফোরণ ও গুলির শব্দ শুনতে পেয়েছেন। আবদি রহমান আলী নামে এক প্রত্যক্ষদর্শী জানিয়েছেন ‘কারাগারের ভেতরে একটি বিস্ফোরণ ঘটে এবং ব্যাপক গোলাগুলি হয়।

জানা যায়, সশস্ত্র সংগঠন আল-শাবাব ১৭ বছরেরও বেশি সময় ধরে মোগাদিশুতে ভঙ্গুর কেন্দ্রীয় সরকার পতনের জন্য লড়াই করছে। রাজধানী এবং দেশের অন্যান্য অংশে অসংখ্য বোমা হামলা ও অন্যান্য হামলা চালিয়েছে। এই বছরের শুরুর দিকে আল-শাবাব দাবি করেছে যে, তারা দেশের কেন্দ্রে একাধিক অবস্থান নিয়েছে।

ট্যাগ: বন্দুকযুদ্ধসশস্ত্র গোষ্ঠী আল-শাবাবসৈন্য নিহতসোমালিয়ার রাজধানী মেগাদিশু
শেয়ারTweetPin
পূর্ববর্তী

আপনজন কখনো পর হয় না: পরীমনি

পরবর্তী

হুসেইন মুহম্মদ এরশাদের পঞ্চম মৃত্যুবার্ষিকী

পরবর্তী
প্রয়াত হুসেইন মুহম্মদ এরশাদের ছবি, পঞ্চম মৃত্যুবার্ষিকী উপলক্ষে স্মরণ. Channel i News - চ্যানেল আই নিউজ

হুসেইন মুহম্মদ এরশাদের পঞ্চম মৃত্যুবার্ষিকী

বিশ্বনেতাদের নিন্দার মধ্যে ট্রাম্পের হত্যাচেষ্টা ঘটনা. Channel i News - চ্যানেল আই নিউজ

ট্রাম্পকে হত্যাচেষ্টা: বিশ্বনেতাদের নিন্দার ঝড়

সর্বশেষ

আবারও বন্যার শঙ্কা নেপালে!

আগস্ট ২৭, ২০২৬
ছবি: সংগৃহীত

নেপালকে জরুরি সহায়তায় ৫ লাখ ডলার দেবে যুক্তরাষ্ট্র

আগস্ট ২৭, ২০২৬

নেপালে বন্যা-ভূমিধসে প্রাণহানিতে রাষ্ট্রপতির শোক

আগস্ট ২৭, ২০২৬
ছবি: সংগৃহীত

ধর্ষণের আলামত মেলেনি ময়নাতদন্তে, মিলল চাঞ্চল্যকর তথ্য

আগস্ট ২৭, ২০২৬
Professional Focused Caucasian Female Surgeon Reviewing Patient's Brain Scans on a Large Monitor, Preparing to Lead Her Team in a Complex Surgery, Analyzing Data Before the Procedure Begins

সার্জনের পাশে এআই, জটিল মস্তিষ্কের অস্ত্রোপচারে নতুন সাফল্য

আগস্ট ২৭, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT