আন্তর্জাতিক

জন্মু-কাশ্মিরের এক সেনা ঘাঁটিতে হামলা, তুমুল বন্দুকযুদ্ধ

নিরাপত্তা বাহিনী ও সন্দেহভাজনদের উপস্থিতি, কাশ্মিরে সংঘর্ষের ছবি. Channel i News - চ্যানেল আই নিউজ

কাশ্মিরে এক সেনা ঘাঁটিতে হামলার পর নিরাপত্তা বাহিনী ও সন্দেহভাজনদের উপস্থিতি, তুমুল বন্দুকযুদ্ধের চিত্র।. Channel i News – চ্যানেল আই নিউজ

অডিও সংবাদএই খবরটি পডকাস্টে শুনুন

ভারতের জন্মু-কাশ্মিরের দোদারে এক সেনাঘাঁটিতে হামলা চালিয়েছে বিচ্ছিন্নতাবাদীরা। পরে সেখানে বিচ্ছিন্নতাবাদী ও নিরাপত্তা বাহিনীর মধ্যে তুমুল বন্দুকযুদ্ধে পাঁচ সেনা ও একজন পুলিশ কর্মকর্তা আহত হয়েছে।

মঙ্গলবার (১১ জুন) গভীর রাতের ওই হামলার খবর জানিয়েছে ভারতের এনডিটিভি।

পুলিশ জানিয়েছে, সেনাবাহিনী ও পুলিশের যৌথ চেকপয়েন্ট বিচ্ছিন্নতাবাদীদের সঙ্গে চত্তরগোলা এবং দোদায় লড়াই হয়েছে।

এর আগে কাথুয়া বিভাগে বিচ্ছিন্নতাবাদীদের হামলায় একজন নিহত ও দুইজন আহত হন। এর কয়েক ঘণ্টা পরই সেনা ঘাঁটিতে হামলার ঘটনা ঘটে।

তিনদিন আগে তীর্থযাত্রীদের বহনকারী একটি বাস লক্ষ্য করে গুলি ছোড়ে সেখানকার বিচ্ছিন্নতাবাদীরা। ওই সময় বাস চালক নিয়ন্ত্রণ হারালে বাসটি একটি গিরিখাদে পড়ে। এতে অন্তত ৯ জন নিহত হন। যাদের সবাই তীর্থযাত্রী ছিলেন।

জম্মু জোনের পুলিশের অতিরিক্ত মহাপরিচালক আনন্দ জৈন, যিনি কাথুয়ায় সন্ত্রাসবিরোধী অভিযানগুলো দেখার দায়িত্বে রয়েছেন, তিনি জানিয়েছেন, দোদার চত্তরগোলার সেনা ঘাঁটিতে রাতের শেষভাগে পুলিশ এবং রাষ্ট্রীয় রাইফেলসের একটি যৌথ দলের ওপর গুলি ছোড়ে বিচ্ছিন্নতাবাদীরা। এরপর নিরাপত্তা বাহিনী এবং বিচ্ছিন্নতাবাদীদের মধ্যে গোলাগুলি শুরু হয়।

আজসহ তিনদিনে জম্মু ও কাশ্মিরে তিনটি বড় হামলা চালিয়েছে বিচ্ছিন্নতাবাদীরা।

বিষয়:জন্মু-কাশ্মীর বন্দুকযুদ্ধ

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…