ভারতের ছত্তিশগড় রাজ্যে আইনশৃঙ্খলা বাহিনীর সঙ্গে বন্দুকযুদ্ধে অন্তত ৩৬ মাওবাদী নিহত হয়েছে।
শুক্রবার দুপুর সাড়ে ১২টার দিকে উভয়পক্ষের মধ্যে বন্দুকযুদ্ধ শুরু হয়।
এনডিটিভির এক প্রতিবেদনে বিষয়টি জানানো হয়।
প্রতিবেদনে বলা হয়, ছত্তিশগড়ের নারায়ণপুর-দান্তেওয়াড়া সীমান্ত বরাবর একটি জঙ্গলে নিরাপত্তা বাহিনীর হাতে ৩৬ জন মাওবাদী নিহত হয়েছে।
রাজ্যের প্রাণকেন্দ্র দান্তেওয়াড়া জেলার একটি জঙ্গলে এ অভিযান চালানো হয়। দুপুর ১টার দিকে উভয়পক্ষের মধ্যে বন্দুকযুদ্ধ শুরু হয়।
মাওবাদীদের মোকাবিলায় রাজ্য পুলিশের ডিস্ট্রিক্ট রিজার্ভ গার্ড (ডিআরজি) ও বিশেষ টাস্ক ফোর্স এই অভিযান পরিচালিত করে।
এ নিয়ে এ বছর দান্তেওয়াড়া, নারায়ণপুরসহ ৭ জেলা নিয়ে গঠিত বাস্তার অঞ্চলে পৃথক বন্দুকযুদ্ধে ১৮৫ জনের বেশি মাওবাদী নিহত হয়েছে বলে পুলিশ জানিয়েছে।








