চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

এল ক্ল্যাসিকো স্থগিত

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৪:৫২ অপরাহ্ণ ১৮, অক্টোবর ২০১৯
ফুটবল, স্পোর্টস
A A

কাতালোনিয়া বিক্ষোভের জন্য এল ক্ল্যাসিকোর দিন পরিবর্তনে রাজি ক্যাম্প ন্যু, কিন্তু ভেন্যু বদলে সায় নেই তাদের। বৃহস্পতিবার স্প্যানিশ ফুটবল ফেডারেশনের কাছে চিঠি লিখে ক্ল্যাসিকোর দিন বদলের জন্য দরবার করেছিল বার্সেলোনা। কারণ, যেদিন এল ক্ল্যাসিকো, সেই ২৬ অক্টোবর স্বাধীন কাতালোনিয়ার জন্য লড়তে থাকা নেতারা বিরাট প্রতিবাদ মিছিলের ডাক দিয়েছেন। ফলে সেদিন অশান্তি অবশ্যম্ভাবী। অবস্থা বেগতিক দেখে আপাতত ক্ল্যাসিকো স্থগিতই করেছে লা লিগা কর্তৃপক্ষ।

শুক্রবার স্থগিত হলেও এল ক্ল্যাসিকোর নতুন তারিখ ঠিক হয়নি। নতুন তারিখ ঠিক করতে আগামী সোমবার (২১ অক্টোবর) মিটিংয়ে বসবে লা লিগা ও স্প্যানিশ ফুটবল ফেডারেশনের কর্মকর্তারা।

ন্যু ক্যাম্প থেকে সরিয়ে এল ক্ল্যাসিকো রিয়ালের ঘরের মাঠ বার্নাব্যুতে নেয়ার যে প্রস্তাব স্প্যানিশ ফুটবল ফেডারেশনের কাছে দিয়েছিল লা লিগা কর্তৃপক্ষ, বিবৃতিতে সেই প্রস্তাবও নাকচ করে দেয়া হয়েছে।

বর্তমানে যা পরিস্থিতি, তাতে বার্সেলোনার বিমানবন্দর বন্ধ। দফায় দফায় সংঘর্ষ চলছে স্বাধীনতা পন্থীদের সঙ্গে পুলিশের। ২০১৭ সালে স্বাধীনতা ঘোষণা করলেও এখনো স্পেন-কাতালোনিয়া দ্বন্দ্ব কমেনি। দু’বছর পর আবার বিক্ষোভ চরম মাত্রা নিয়েছে।

কাতালোনিয়ার স্বাধীনতার পেছনে মূল ভূমিকা ছিল এমন নয়জন রাজনৈতিক নেতাকে চলতি সপ্তাহে নয় থেকে তের বছরের জেলখাটার নির্দেশ দিয়েছেন স্প্যানিশ সুপ্রিম কোর্ট। নেতাদের এমন শাস্তির প্রতিবাদে উত্তাল কাতালোনিয়া।

চলতি সপ্তাহের শুরুর দিকেই বার্সেলোনার বিমানবন্দর বন্ধ করতে হয়েছিল। বুধবার থেকে আবার তা বন্ধ। দু’দিন ধরে দেশের নানা প্রান্তে হিংসাত্মক ঘটনা ঘটছে। বৃহস্পতিবার বার্সেলোনার বিভিন্ন রাস্তায় পুলিশের সঙ্গে বিক্ষোভকারীদের সংঘর্ষ হয়েছে। ঘটেছে অগ্নিসংযোগের ঘটনাও।

কাতালান সংবাদমাধ্যমের খবর অনুযায়ী, স্প্যানিশ ফুটবল অ্যাসোসিয়েশনকে চিঠি দিয়ে বার্সা জানিয়েছে এল ক্ল্যাসিকোর দিন পরিবর্তনের কথা। লা লিগা কর্তৃপক্ষ ইতিমধ্যেই প্রস্তাব দিয়েছে, ক্ল্যাসিকোর হোম-অ্যাওয়ে ক্রম এবার বদল করা হোক। অর্থাৎ, অক্টোবরের লেগটা মাদ্রিদে ম্যাচ হোক, মার্চে ক্যাম্প ন্যুতে। কিন্তু এই প্রস্তাব বার্সা মানছে না। তারা দিন বদলের পক্ষে।

কাতালান সংবাদমাধ্যমের খবর, বার্সেলোনা যেটা চাইছে সেটা হল, ওই মিছিলের দিন এল ক্ল্যাসিকো যাতে না হয়। ২৬ অক্টোবরের পরিবর্তে অন্যকোনো দিন হোক, তাতে আপত্তি নেই বার্সার।

বার্সেলোনার পক্ষ থেকে যুক্তি দেয়া হয়েছে, খেলোয়াড়দের একটু স্বস্তি দিতেই তারা সূচি বদল চাইছে। তারা বলেছে, প্রাগে চ্যাম্পিয়ন্স লিগের ম্যাচ খেলে ফেরার পরই এল ক্ল্যাসিকো, তাই তাদের একটি সময় দিতে চাইছেন তারা। আবার ভেন্যু বদলে সায় নেই রিয়াল মাদ্রিদেরও। সব মিলিয়ে, এল ক্ল্যাসিকো নিয়ে জট তুঙ্গে।

শুক্রবার স্থগিত হওয়া ম্যাচের তারিখ ঠিক না হলেও স্প্যানিশ মিডিয়ার খবরে ম্যাচের সম্ভব্য দিন হিসেবে ৭ ডিসেম্বরের কথা হচ্ছে। তবে এরইমধ্যে ক্ল্যাসিকোর তারিখ এবং ভেন্যু বদলের বিরুদ্ধে কথা বলেছেন বার্সা কোচ আর্নেস্টো ভালভার্দে।

কাতালান কোচ বলেছেন, ‘ম্যাচটা নিয়ে প্রচুর কথাবার্তা হচ্ছে। অনেকে আবার ক্যাম্প ন্যু থেকে ভেন্যু সরিয়ে মাদ্রিদের কথা বলছে। তবে আমরা তেমনটা দেখছি না।’

এল ক্ল্যাসিকোর নিয়ে জটের মধ্যেই শনিবার লা লিগায় মাঠে নামতে যাচ্ছে রিয়াল-বার্সা। অ্যাওয়ে ম্যাচে এইবারের বিপক্ষে খেলবে মেসি-সুয়ারেজরা, আর মায়োর্কার অ্যাওয়ে ম্যাচে নামবে জিদানের দল।

ট্যাগ: এল ক্ল্যাসিকোকাতালান সংকটবার্সেলোনারিয়াল মাদ্রিদলিড স্পোর্টস
শেয়ারTweetPin
পূর্ববর্তী

যে কারণে বিদেশি বিনিয়োগ বাড়ছে

পরবর্তী

চলে গেলেন শিল্পী কালিদাস কর্মকার

পরবর্তী

চলে গেলেন শিল্পী কালিদাস কর্মকার

এক রাসেলকে হারিয়ে আমি লাখো রাসেল পেয়েছি: প্রধানমন্ত্রী

সর্বশেষ

ছবি: সংগৃহীত

যুক্তরাষ্ট্রে বৈধ অবস্থানের মেয়াদ কিভাবে জানবেন, জানাল মার্কিন দূতাবাস

আগস্ট ২৯, ২০২৬
ছবি: সংগৃহীত

আল্লাহর কাছে ক্ষমা ও রহমত চাইতে পড়ুন এই দোয়া

আগস্ট ২৯, ২০২৬

অস্ত্র উদ্ধারে সহায়তায় লাখ টাকা পুরস্কার ঘোষণা স্বরাষ্ট্রমন্ত্রীর

আগস্ট ২৯, ২০২৬

স্বর্ণের দামে বড় পতন, ভরিতে কমল কত?

আগস্ট ২৯, ২০২৬
অভিনেতা ও নির্মাতা আফজাল হোসেন, অভিনেতা আবুল হায়াৎ , কথা সাহিত্যিক এমদাদুল হক মিলন, বরেণ্য অভিনেত্রী দিলারা জামান ও শিশু সাহিত্যিক ফরিদুর রেজা সাগর কে নিয়ে কেক কেটে পাঁচ হাজার তম পর্বের উদ্বোধন করেন মাছরাঙা টেলিভিশনের ব্যবস্থাপনা পরিচালক অঞ্জন চৌধুরী।

মাছরাঙা টিভিকে চ্যানেল আইয়ের শুভেচ্ছা

আগস্ট ২৯, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT