বিনোদন

এলো সিদ্ধার্থের ময়নাতদন্তের রিপোর্ট

প্রতিবেদকের মুখের কাছাকাছি দৃশ্য, গভীর মনোযোগে তাকানো. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রতিবেদকের মুখের কাছাকাছি দৃশ্য, গভীর মনোযোগে তাকানো, যা এলো সিদ্ধার্থের ময়নাতদন্তের রিপোর্টের সাথে সম্পর্কিত।. Channel i News – চ্যানেল আই নিউজ

ভারতীয় ছোটপর্দার জনপ্রিয় মুখ ও বিগ বস বিজয়ী সিদ্ধার্থ শুক্লার আকষ্মিক মৃত্যুতে হতবিহ্বল তার ভক্ত অনুরাগীরা। তার মৃত্যুর পর পর নেটিজেনদের অনেকেই দাবি করেন যে, অভিনেতা সুশান্ত সিং রাজপুতের মতোই বলিউডে স্বজনপোষণের শিকার হয়েছেন সিদ্ধার্থ।

শুধু তাই নয়, তার মৃত্যুর খবর ছড়িয়ে যাওয়ার পর থেকেই ফেসবুকে তৈরি হয়েছে নতুন গ্রুপ ‘জাস্টিস ফর সিদ্ধার্থ শুক্লা’।

তবে এসব দাবির সবটাই শুধু মাত্র অনুমানের উপর ভিত্তি করে। আর এই সকল অনুমানই উড়ে গেল সিদ্ধার্থ শুক্লার ময়নাতদন্তের রিপোর্ট প্রকাশ্যে আসতেই। যদিও নেটিজেনদের এসব দাবি সিদ্ধার্থ’র মা আগেই নাকচ করে দিয়েছেন!

বৃহস্পতিবার (২ সেপ্টেম্বর) রাতেই সিদ্ধার্থ শুক্লার ময়নাতদন্ত সম্পন্ন হয়েছে। রিপোর্টে জানানো হয়েছে তার দেহে কোন আঘাতের চিহ্ন মেলেনি। হৃদরোগেই তার মৃত্যু হয়েছে বলে মনে করা হচ্ছে।

শুক্রবার (৩ সেপ্টেম্বর) তার ভিসেরা পরীক্ষা করা হবে। সেই রিপোর্ট এখনও প্রকাশ্যে আসেনি। তিন চিকিৎসকের একটি দল ময়নাতদন্ত করেছেন বলে জানা গেছে।

বৃহস্পতিবার (২ সেপ্টেম্বর) সকালে ঘুমের মধ্যেই হৃদরোগে আক্রান্ত হয়ে প্রয়াত হন অভিনেতা সিদ্ধার্থ শুক্লা। এসময় তাকে মুম্বাইয়ের কুপার হাসপাতাল নেওয়া হলেও চিকিৎসকরা জানান, আগেই মৃত্যু হয়েছে তার।

বিষয়:অভিনেতা বলিউড সিদ্ধার্থ শুক্লা স্বজনপোষণ

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…