‘বাজরাঙ্গি ভাইজান’ সুলতান’র মতো ভিন্ন চরিত্রে কাজ করার পর একটু ভিন্ন স্বাদের ছবিতে কাজ করার ব্যপারে বেশ আগ্রহ বেড়েছে সালমার খানের। আর সেই আগ্রহ থেকেই বাঙালি চরিত্রে অভিনয় করা প্রস্তুতি নিচ্ছেন সাল্লু ভাই।
আপাতত তিনি কবির খান’র সঙ্গে ‘টিউবলাইট’ নিয়ে ব্যস্ত রয়েছেন। এ ছবির কাজের পর পরই সালমান প্রথমবারের মতো বাঙালি চরিত্রে অভিনয় করবেন।
বলিউডে জোড় গুঞ্জন শুরু হয়েছে, ছয়ের দশকের এক জনপ্রিয় বাঙালির চরিত্রে অভিনয়ের জন্য নিজেকে প্রস্তুত করেছেন তিনি। তবে কোনও বাঙালি নায়ক, লেখক বা বডি বিল্ডারের চরিত্রে নয়। তাকে দেখা যাবে সোমেন বন্দ্যোপাধ্যায়ের চরিত্রে।
প্রবাসী বাঙালি সোমেন বন্দোপাধ্যায়। এ্ ব্যাক্তির হাত ধরেই মার্কিন মুলুকে শুরু হয়েছিল বিখ্যাত নৃত্যশৈলী ‘চিপেনডেল’। ছয়ের দশক থেকে শুরু হওয়া এই ‘চিপেনডেল’ আসলে একটি স্ট্রিপ ডান্স। তবে শুধুমাত্র পুরুষ শিল্পীরাই এতে পারফর্ম করে থাকেন। লস অ্যাঞ্জেলসের এক নাইট ক্লাবে শুরু হয় ‘চিপেনডেল’ ক্রমে এশিয়া, ইউরোপ ও আমেরিকার অন্যান্য জায়গায়তেও বেশ জনপ্রিয় হয়ে ওঠে এই নৃত্য।
এই বাঙালির হাত ধরে নাইট ক্লাবের বিনোদন একটা অন্য মাত্রা লাভ করে। ‘চিপেনডেল’র সঙ্গে বিখ্যাত হয়ে যান সোমেন বন্দ্যোপাধ্যায়ও। কিন্তু, নয়ের দশকের শুরুতেই তিন প্রাক্তন ‘চিপেনডেল’ ডান্সারকে হত্যার অভিযোগ ওঠে তার বিরুদ্ধে। ২৬ বছরের জেল হয় তার। ১৯৯৪ সালে জেলের মধ্যে থেকেই তার মৃতদেহ উদ্ধার হয়। অনেকেরই ধারণা, তিনি আত্মহত্যা করেছিলেন।
বাঙালির কাছে অপরিচিতই এই বিখ্যাত ব্যাক্তি জীবন কাহিনী নিয়ে নির্মিত হচ্ছে ‘চিপেনডেল’। আর সেখানেই সোমেন বন্দোপাধ্যায়ের চরিত্রে দেখা যাবে দাবাং খানকে।







