চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

এবার চিরকুটের ‘উধাও’

মেহেদী মাসুদমেহেদী মাসুদ
২:৪৭ অপরাহ্ণ ০৮, জুন ২০১৭
বিনোদন
A A
চিরকুট

চিরকুট

‘উধাও’, চিরকুটের নতুন অ্যালবাম। গান তৈরির কাজ শেষ। অ্যালবামের জন্য গানগুলো চূড়ান্ত ভাবে তৈরি (মাস্টারিং) করা হয়েছে যুক্তরাজ্যে। এখন চলছে অ্যালবামের কভার ডিজাইন। তাও শেষ হবে আজ বৃহস্পতিবার রাতেই।

এত তাড়াহুড়ো কেন? ‘ঈদেই শুনতে পাবেন চিরকুটের গান। আমরা যে ঈদের আগেই নতুন অ্যালবাম শ্রোতাদের দিতে চাই।’ আজ বৃহস্পতিবার দুপুরে চ্যানেল আই অনলাইনকে বললেন সুমি, চিরকুটের অন্যতম সদস্য ও কণ্ঠশিল্পী।

কেমন হচ্ছে এবারের গানগুলো? সুমি বললেন, ‘আমরা যে ধরনের গান করি, ঠিক সেরকমই। তবে এবার আমরা আমাদের চারপাশের কথা অনেক সহজ করে বলেছি। গানগুলোর টিউন খুবই সিম্পল। সব মিলিয়ে পুরো অ্যালবামে একটা দর্শন আছে।’

অ্যালবামের মাস্টার তৈরি কাজ যুক্তরাজ্যে করতে হলো কেন? সুমি বললেন, ‘আমাদের এখানে প্রযুক্তিগত অনেক সীমাবদ্ধতা আছে। আমরা অনেক দিন থেকেই আন্তর্জাতিক অঙ্গনে কাজ করছি। তাই আন্তর্জাতিক মানের একটা অ্যালবাম তৈরি করতে চেয়েছি। যাতে সামনে আন্তর্জাতিক ভাবেও অ্যালবামটি প্রকাশ করতে পারি।’

চিরকুট

তার আগে বলুন অ্যালবামটি বাংলাদেশে কারা প্রযোজনা করছে? ‘রবি ইয়োন্ডার মিউজিক। আগামী কয়েক দিনের মধ্যেই ইয়োন্ডার মিউজিকের অ্যাপ থেকে চিরকুটের নতুন অ্যালবামের গানগুলো শ্রোতারা শুনতে পাবেন। আর ঈদের পর অডিও সিডি আকারে অ্যালবামটি প্রকাশ করা হবে।’ বললেন সুমি।

‘উধাও’ অ্যালবামে গান আছে ছয়টি। গানগুলোর শিরোনাম ‘টিভি’, ‘নিয়ম বুঝি না’, ‘উধাও’, ‘তারুণ্য’, ‘কেউ জোনাক জ্বেলে’ আর ‘কাঁটাতার’। এর মধ্যে ‘তারুণ্য’ গানটি মঞ্চে অনেক গাওয়া হয়েছে, তবে অন্য পাঁচটি একেবারেই নতুন।

Reneta

‘উধাও’ চিরকুটের তৃতীয় অ্যালবাম। অন্য দুটি অ্যালবাম হলো ‘চিরকুটনামা’ (২০১০) এবং ‘জাদুর শহর’ (২০১৩)।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: উধাওচিরকুটসুমি
শেয়ারTweetPin

সর্বশেষ

নকআউটে যেতে কোন গ্রুপের সমীকরণ কোথায় দাঁড়াল, কার পথ কতটা কঠিন

জুন ২৫, ২০২৬

ইস্ট ওয়েস্ট ইউনিভার্সিটিতে ‘শিল্পখাতে কৃত্রিম বুদ্ধিমত্তার ব্যবহার’ বিষয়ক প্যানেল আলোচনা

জুন ২৪, ২০২৬

ধানমন্ডি ৩২-এ সাংবাদিকদের ওপর হামলায় ৪ জনকে বহিষ্কার করলো জামায়াত

জুন ২৪, ২০২৬

একাধিক চুক্তি ও সমঝোতায় স্মরণীয় হতে পারে প্রধানমন্ত্রীর চীন সফর

জুন ২৪, ২০২৬

স্পর্শকাতর বিষয়ে আলোচনা না করতে সংসদ সদস্যদের নির্দেশ দিলেন স্পিকার

জুন ২৪, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT