নজর কেড়েছে ‘চিরকুট’-এর ট্রেলার

দুর্গাপূজা উপলক্ষে ১৬ অক্টোবর মুক্তি পেতে যাচ্ছে নব্বই দশকের সত্য ঘটনা অবলম্বনে নির্মিত চলচ্চিত্র ‘চিরকুট’। মুক্তির আগে এর ট্রেলার প্রকাশের পর সিনেমাপ্রেমীদের নজর কেড়েছে। প্রকাশিত ট্রেলারটি ইউটিউব ফেসবুকে আসার পর দর্শকরা নতুন কিছুর আভাষ পাচ্ছেন।
ইতোমধ্যে চিরকুট চলচ্চিত্রের রোমান্টিক গান ‘প্রেমে গেলাম ডুবে’ গানটি দর্শকরা পছন্দ করেছেন।
নব্বইয়ের দশকের রাজশাহী বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসজুড়ে তারুণ্যের উচ্ছ্বাস, বন্ধুত্ব, নস্টালজিয়া, প্রেম আর জীবনের নানা গল্পের একটি সত্য ঘটনা এবার চিরকুটের মাধ্যমে বড়পর্দায় আসছে।
ফিল্ম ম্যানিয়া প্রযোজিত এ চলচ্চিত্রটির গল্প, চিত্রনাট্য ও পরিচালনা করেছেন নির্মাতা মুনতাসির আকিব।
‘চিরকুট’ চলচ্চিত্রটির মাধ্যমে হারিয়ে যাওয়া একটি সময়কে বর্তমান প্রজন্মের দর্শকদের সামনে নতুন করে তুলে ধরার চেষ্টা করা হয়েছে।
চলচ্চিত্রটির অন্যতম আকর্ষণ এর বিশাল অভিনয়শিল্পী দল। এতে অভিনয় করেছেন শ্যামল মাওলা, আজিজুন মিম, কাজী নওশাবা, সুমন পাটোয়ারী, তেহজিব, আব্দুল্লাহ আল সেন্টু, সঞ্জিব আহমেদ, শাওন আশরাফ, ইকবাল, আজমল মিঠু, সিয়াম নাসির, শিমুল, সাদি খান, শামীম আহসান, শেখ চাঁদনী, মাহিরা হাসান, ইব্রাহিম সুজনসহ আরও অনেকে।
শুধু পেশাদার অভিনয়শিল্পীরাই নন, ‘চিরকুট’-এর সঙ্গে যুক্ত হয়েছেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের বিপুলসংখ্যক শিক্ষার্থী।
নির্মাতা মুনতাসির আকিব বলেন, “টিজার, ট্রেলার আর রোমান্টিক গান ‘প্রেমে গেলাম ডুবে’ রিলিজের পর থেকে এতো রেসপন্স পাচ্ছি যা দেখে আমি অভিভূত। চিরকুট একটি বিশুদ্ধ বাংলা সিনেমা। দর্শক যেন শুধু একটি গল্প দেখেন না, বরং একটি সময়কে অনুভব করতে পারেন সেটাই আমাদের চেষ্টা। চিরকুট এবারের দুর্গা পূজার আনন্দকে বাড়িয়ে দিবে।





