আসছে গ্রীষ্মের দলবদলে বার্সেলোনা ছাড়তে পারেন ডাচ ফরোয়ার্ড মেমফিস ডিপাই।
ফেররান তরেস, আদামা ট্রাওরে এবং পিয়েরে-এমেরিক অবামেয়াংকে সম্প্রতি দলে টেনেছে বার্সা। আর্লিং হালান্ডকে খুব করে চাচ্ছে কাতালান ক্লাবটি।
বার্সেলোনা স্বপ্ন দেখছে ফাতি, তরেস এবং হালান্ড ত্রয়ী পরের মৌসুমে আক্রমণভাগ সামলাবেন। তাই কাতালানরা স্কোয়াডে জায়গা খালি করতে আগ্রহী।
গ্রীষ্মে নতুন কোনো খেলোয়াড়ের আগমনের প্রেক্ষিতে ডিপাইকে ন্যু ক্যাম্প ছাড়ার অনুমতি দেয়া হতে পারে। গত বছর বার্সায় যোগ দেয়া ডিপাই ১৬ ম্যাচ খেলে করেছেন ৮ গোল।








