চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

এই স্বীকৃতি পরিবারকে উৎসর্গ করছি: সিয়াম

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৭:১৮ অপরাহ্ণ ১৫, ফেব্রুয়ারি ২০২২
বিনোদন
A A
ছবি: নাহিয়ান ইমন

ছবি: নাহিয়ান ইমন

২০২০ সালের জাতীয় চলচ্চিত্র পুরস্কার বিজয়ীদের নাম ঘোষণা করে প্রজ্ঞাপন প্রকাশ করেছে তথ্য মন্ত্রণালয়। ‘বিশ্বসুন্দরী’ সিনেমার জন্য শ্রেষ্ঠ অভিনেতা বিভাগে পুরস্কার পেয়েছেন সিয়াম আহমেদ।

প্রথমবারের মত জাতীয় চলচ্চিত্র পুরস্কারের খবর পাওয়ায় নিজের অনুভূতি জানাতে গিয়ে সিয়াম বলেন, ‘মাত্রই খবরটা পেলাম। আমার পরিবার জানতে পারলে তাদের মতো খুশি তো কেউ হবেন না।’

তিনি বলেন, আমি শুধু বাবা-মাকে জানানোর অপেক্ষায় আছি। এই অনুভূতি আসলে এক্সপ্রেস করা কঠিন। কারণ ক্যারিয়ারের এতো অল্প সময়ে দর্শক যে ভালোবাসা দেখিয়েছেন, সেটা বলে বোঝানোর মতোন না।’

সিয়াম বলেন,‘নিজের দেশে কাজ করে সর্বোচ্চ স্বীকৃতি পাওয়াটা তো স্বপ্নের মতোন ব্যাপার। সবাইকে ধন্যবাদ। সবার ভালোবাসাতেই এতো দ্রুত স্বীকৃতিটা অর্জন করতে পেরেছি। সেই ভালোবাসার মানুষ এবং জুরি বোর্ডকে ধন্যবাদ। এই পুরস্কারটা পরিবারকে উৎসর্গ করছি। আব্বু, আম্মু আমার স্ত্রী অবন্তী, শ্বশুর, শাশুড়ি সবাইকে।’

চয়নিকা চৌধুরী পরিচালিত প্রথম চলচ্চিত্র ‘বিশ্বসুন্দরী’। সান মিউজিক অ্যান্ড মোশন পিকচার্স প্রযোজিত এই ছবিতে সিয়ামের বিপরীতে ছিলেন চিত্রনায়িকা পরীমনি। ছবিটি মোট ৮টি বিভাগে জাতীয় চলচ্চিত্র পুরস্কার জিতে নিয়েছে।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: অবন্তীঅভিনয়চয়নিকাপরিবারপরীমনিবাবাবিশ্বসুন্দরীমালিড বিনোদনসিনেমাসিয়াম
শেয়ারTweetPin
পূর্ববর্তী

পহেলা ফাল্গুনে বসন্ত উৎসব নেত্রকোনায়

পরবর্তী

রুশ আগ্রাসন রুখতে সেনাদের পাশে স্বেচ্ছাশ্রমে ইউক্রেনের কিশোররা

পরবর্তী

রুশ আগ্রাসন রুখতে সেনাদের পাশে স্বেচ্ছাশ্রমে ইউক্রেনের কিশোররা

আফগান সিরিজে টাইগারদের ফিল্ডিং কোচ রাজিন সালেহ

সর্বশেষ

প্রথমার্ধে ফ্রান্সের জালে ৪ গোল ইংল্যান্ডের

জুলাই ১৯, ২০২৬

কাজাখস্তানকে হারিয়ে স্বর্ণপদক বাংলাদেশের

জুলাই ১৯, ২০২৬

ও আমার উড়াল পঙ্খীরে…

জুলাই ১৯, ২০২৬

মিসির আলি: যুক্তির আলোয় রহস্যের জাদুকর

জুলাই ১৯, ২০২৬
ছবি: সংগৃহীত

এক রোমাঞ্চকর ফাইনাল, কার হাতে উঠবে শ্রেষ্ঠত্বের মুকুট

জুলাই ১৮, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT