আন্তর্জাতিক

ইরানে কী কারণে ফ্লাইট বন্ধ করছে ব্রিটেন ও ফ্রান্স

ফ্লাইট

বাণিজ্যিক কারণ দেখিয়ে আগামী সেপ্টেম্বর থেকে ইরানে ফ্লাইট স্থগিত করার ঘোষণা দিয়েছে ব্রিটিশ এয়ারওয়েজ ও এয়ার ফ্রান্স।

ইরানের ওপর মার্কিন নিষেধাজ্ঞা পুনর্বহাল করার এক মাসের মধ্যেই কোম্পানি দুটি এ ঘোষণা দেয়।

ব্রিটিশ এয়ারওয়েজ জানিয়েছে, বাণিজ্যিকভাবে লাভজনক না হওয়ায় তারা লন্ডন-তেহরান ফ্লাইট বাতিল করছে।

অন্যদিকে, এয়ার ফ্রান্স জানায়, প্যারিস-তেহরান রুটে ১৮ সেপ্টেম্বরের পর আর ফ্লাইট চলবে না।

বিষয়:ইরান এয়ার ফ্রান্স ফ্লাইট ব্রিটিশ এয়ারওয়েজ

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…