আন্তর্জাতিক প্রীতি ম্যাচে ইতালির বিপক্ষে ১-১ গোলে ‘ড্র’ করেছে ইংল্যান্ড। অন্য ম্যাচে বিশ্বকাপের স্বাগতিক দল রাশিয়াকে ১-৩ গোলে হারিয়েছে ফ্রান্স।
ইংল্যান্ড প্রায় জিতেই যাচ্ছিল। ম্যাচের ৮৭তম মিনিটে ইতালি পেনাল্টি পায়। ফুটবলে যোগ হওয়া নতুন প্রযুক্তি ভিডিও-রেফারি এই পেনাল্টি দেন। স্পট কিক থেকে গোল করেন ইনসিনিয়ে।
এর আগে ২৬ মিনিটের সময় ইংলিশদের এগিয়ে দিয়েছিলেন ভার্ডি।
ফ্রান্স জিতেছে এমবাপের জোড়া গোলে। অন্য গোলটি পগবার। ৩০ গজ দূর থেকে কিক নিয়ে বল জালে জড়ান তিনি। রাশিয়ার হয়ে গোলটি করেন সমোলভ।
আরও পড়ুন: আর্জেন্টিনাকে লজ্জায় ডোবাল স্পেন
ম্যাচের ফলাফল ৩-১ হলেও বল দখলের লড়াইয়ে ফ্রান্সের সঙ্গে রীতিমতো পাল্লা দিয়েছে রাশিয়া। ৫০ শতাংশ সময় রাশিয়ার পায়েই বল ছিল।
মঙ্গলবার রাতে মোট ১২টি আন্তর্জাতিক প্রীতি ম্যাচ ছিল।
জার্মানির বিপক্ষে ব্রাজিল ০-১ গোলে জয় পেয়েছে। আর্জেন্টিনাকে স্পেন উড়িয়ে দিয়েছে ৬-১ গোলে। পানামার জালে সুইজারল্যান্ডও ৬ গোল দিয়েছে। স্কটল্যান্ড হাঙ্গেরিকে হারিয়েছে ১-০ গোলে। ইউক্রেনের বিপক্ষে জাপান হেরেছে ২-১ গোলে।
এছাড়া নিজ নিজ ম্যাচে জয় পেয়েছে তানজানিয়া, লিথুয়ানিয়া এবং জর্জিয়া।








