চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

মেসির গোল-জয় ছাপিয়ে বিশ্বকাপের একদিন আগে আর্জেন্টিনার স্বস্তি যেখানে

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
১০:২৫ পূর্বাহ্ণ ১০, জুন ২০২৬
ফুটবল, স্পোর্টস
A A

একদিন পর পর্দা উঠছে ফুটবল বিশ্বকাপের। শেষমুহুর্তে বেশ ভালোভাবেই ঝালিয়ে নিচ্ছে দেশগুলো। প্রস্তুতি হিসেবে মহাযজ্ঞের আগে শেষ প্রীতি ম্যাচে আইসল্যান্ডকে ৩-০ গোলে হারিয়েছে আর্জেন্টিনা। ম্যাচে দুর্দান্ত ছিলেন লিওনেল মেসি। পায়ের পেশীর ক্লান্তি কাটিয়ে এসেই আলবিসেলেস্তেদের জয়ে রেখেছেন ভূমিকা। বিশ্বকাপের একদিন আগে অধিনায়কের ফিরে আসা বেশ স্বস্তির কারণও বিশ্বচ্যাম্পিয়নদের জন্য।

বুধবার সকালে আলাবামার অবার্নে আইসল্যান্ডের বিপক্ষে ম্যাচের আট মিনিটে ভ্যালেন্টিন বারকোর গোলে এগিয়ে যায় আর্জেন্টিনা। প্রথমার্ধে এগিয়ে বিরতিতে যায় তিনবারের বিশ্বচ্যাম্পিয়নরা। জুলিয়ানো সিমিওনের বদলি হয়ে ম্যাচের ৭০ মিনিটে মাঠে নামেন মেসি। ৭১ মিনিটে আইসল্যান্ডের ফাউলে পেনাল্টি পায় আর্জেন্টিনা, সেখানে থেকে গোল করেন আটবারের ব্যলান ডি’অর জয়ী মেসি।

এটি ছিল মেসির ক্যারিয়ারের ৯১১তম এবং আর্জেন্টিনার হয়ে ১১৭তম গোল। জয়ে নিয়ে বিশ্বকাপে যাওয়ার সাথে আর্জেন্টিনার জন্য আরও স্বস্তির কারণ মেসির কাফের হালকা চোট কাটিয়ে ফিরে আসা। এদিন নেমে ২০ মিনিট মাঠে ছিলেন আর্জেন্টাইন বিশ্বকাপজয়ী অধিনায়ক। ম্যাচের ৮৬ মিনিটে থিয়াগো আলমাদা দলের তৃতীয় গোলটি করেন।

Banglabid

৬ জুন হন্ডুরাসের বিপক্ষে আর্জেন্টিনার প্রীতি ম্যাচে মেসি বেঞ্চে থেকে খেলা উপভোগ করেছেন। ম্যাচের আগে টেক্সাসের কলেজ স্টেশনে ওয়ার্ম-আপে অংশ নিয়েছিলেন। বাম হ্যামস্ট্রিংয়ে পেশী ক্লান্তির কারণে বিশ্বকাপ বিরতির আগে মেজর লিগ সকারে ফিলাডেলফিয়ার বিপক্ষে ইন্টার মিয়ামির শেষ ম্যাচে তিনি ৭৩তম মিনিটে উঠে যান। সেসময় মিয়ামি জানিয়েছিল, অস্বস্তির বোধের কারণে মাঠ ছেড়েছেন মেসি। পরে আর্জেন্টিনাও পেশীর ক্লান্তির বিষয়টি জানায়।

আগামী ১৭ জুন অ্যারোহেড স্টেডিয়ামে আলজেরিয়ার বিপক্ষে আর্জেন্টিনার বিশ্বকাপ শিরোপা ধরে রাখার অভিযান শুরু হবে। ম্যাচ বাংলাদেশ সময় সকাল ৭টায় গড়াবে। ‘জে’ গ্রুপে চ্যাম্পিয়নদের বাকি প্রতিপক্ষ অস্ট্রিয়া এবং জর্ডান।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: আইসল্যান্ডআন্তর্জাতিক প্রীতি ম্যাচআর্জেন্টিনাফিফা বিশ্বকাপ-২০২৬বিশ্বকাপ যুক্তরাষ্ট্র-কানাডা-মেক্সিকোমেসিলিড ২০২৬লিড স্পোর্টসসেমিলিড ২০২৬
শেয়ারTweetPin

সর্বশেষ

এসএসসিতে কুমিল্লা জেলায় প্রথম ইভা

আগস্ট ১২, ২০২৬

বিটিভির ডিজি হিসেবে কাজী জেসিনের প্রথম কার্যদিবস

আগস্ট ১১, ২০২৬

মোস্তাফিজকে আবারও রেখে দিলেও সাকিব-তাসকিনকে ছেড়ে দিয়েছে দল

আগস্ট ১১, ২০২৬

আবারও মেসি-সুয়ারেজের সাথে জুটি গড়তে পারেন নেইমার

আগস্ট ১১, ২০২৬

জীবন বাঁচাতে ও পরিবেশ রক্ষায় গাছের কোন বিকল্প নেই: ময়মনসিংহ জেলা প্রশাসক

আগস্ট ১১, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT