চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ইউরোর কোয়ার্টারে কে কার প্রতিপক্ষ

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৮:৩৫ পূর্বাহ্ণ ৩০, জুন ২০২১
- সেমি লিড, ফুটবল, স্পোর্টস
A A

রোমাঞ্চকর ও নাটকীয় কিছু লড়াই দিয়ে দেখতে দেখতে ইউরোর শেষ ষোলোর খেলা শেষ হল। মিলে গেছে কোয়ার্টার ফাইনালের আট দলের নাম, আটে কে কার প্রতিপক্ষ যথারীতি নির্ধারিত হয়ে গেছে সেটিও। এখন সেমির টিকেট কাটার মঞ্চ।

আসছে ২ জুলাই বাংলাদেশ সময় রাত ১০টায় সুইজারল্যান্ড ও স্পেনের ম্যাচ দিয়ে মাঠে গড়াবে সেরা আটের লড়াই। রাত ১টায় বেলজিয়ামের পরীক্ষা নেবে ইতালি।

পরেরদিন, তথা ৩ জুলাই রাত ১০টার ম্যাচে মুখোমুখি হবে চেক রিপাবলিক ও ডেনমার্ক। কোয়ার্টারের শেষ ম্যাচে ওইদিন বাংলাদেশ সময় রাত ১টায় সেমিফাইনালের টিকেট কাটতে ইংল্যান্ড লড়বে ইউক্রেনের বিপক্ষে।

সেরা আটে আসতে সুইজারল্যান্ড হারিয়েছে বিশ্বচ্যাম্পিয়ন ফ্রান্সকে। নির্ধারিত ও অতিরিক্ত সময়ে ৩-৩ ব্যবধান থাকার পর টাইব্রেকারে ৫-৪ ব্যবধানে জয় তোলে সুইসরা, ফরাসিদের হয়ে পেনাল্টি মিস করেন কাইলিয়ান এমবাপে।

সুইজারল্যান্ডের প্রতিপক্ষ স্পেনও রোমাঞ্চকর ম্যাচ খেলে এসেছে ষোলোয়। গত বিশ্বকাপের রানার্সআপ ক্রোয়েশিয়াকে তারা হারিয়েছে অতিরিক্ত সময়ে গড়ানো খেলায়, ৫-৩ ব্যবধানে।

বেলজিয়াম সেখানে পর্তুগালকে ১-০ গোলে হারিয়ে এসেছে। তাদের প্রতিপক্ষ ইতালি ষোলোয় হারিয়েছে অস্ট্রিয়াকে, ২-১ ব্যবধানে।

Reneta

চেক রিপাবলিক ২-০ গোলে নেদারল্যান্ডসকে বিদায় করে কোয়ার্টারের টিকেট কেটেছে। তাদের প্রতিপক্ষ ডেনমার্ক ৪-০ গোলে উড়িয়ে দিয়ে এসেছে ওয়েলসকে।

আরেক কোয়ার্টারের দল ইংল্যান্ড ২-০ গোলে হারিয়েছে জার্মানিকে, তাদের প্রতিপক্ষ ইউক্রেন ষোলোয় ২-১ গোলে হারিয়েছে সুইডেনকে।

এক নজরে কোয়ার্টারের প্রতিপক্ষ-সূচি

সুইজারল্যান্ড-স্পেন (রাত ১০টা, ২ জুলাই)
বেলজিয়াম-ইতালি (রাত ১টা, ২ জুলাই)

চেক রিপাবলিক-ডেনমার্ক (রাত ১০টা, ৩ জুলাই)
ইংল্যান্ড-ইউক্রেন (রাত ১টা, ৩ জুলাই)

***উল্লেখ্য, ম্যাচের সূচি বাংলাদেশ সময় অনুযায়ী লেখা হয়েছে। রাত ১২টার পরে, রাত ১টার ম্যাচকে বাংলাদেশি দর্শকদের কথা বিবেচনায় আগেরদিনের তারিখে উল্লেখ করা হয়েছে।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: ইউরোইউরো ২০২০ইউরো-২০২১ইতালিইংল্যান্ডকোয়ার্টারলিড স্পোর্টসস্পেন
শেয়ারTweetPin

সর্বশেষ

ছবি: সংগৃহীত

৩২ যুগ্ম সচিবকে বাধ্যতামূলক অবসর

জুলাই ২৭, ২০২৬

ফাইনালের পর আর্জেন্টিনার পিঠ ঘুরিয়ে দাঁড়িয়ে থাকার ব্যাখ্যা দিলেন মার্টিনেজ

জুলাই ২৭, ২০২৬
ছবি: সংগৃহীত

মামলা প্রত্যাহার না হলে আবার বিক্ষোভের হুমকি ককরোচ জনতা পার্টির

জুলাই ২৭, ২০২৬

কাভা কাপের সেমিতে বাংলাদেশের প্রতিপক্ষ উজবেকিস্তান

জুলাই ২৭, ২০২৬

সঠিক বিচার চাই, এর শেষ দেখে ছাড়বো: স্নিগ্ধা

জুলাই ২৭, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2026 Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT