চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ইউরোপার শেষ আটে ফ্রাঙ্কফুর্টের সামনে বার্সা

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৮:৪৬ অপরাহ্ণ ১৮, মার্চ ২০২২
ফুটবল, স্পোর্টস
A A

ইউরোপা লিগের শেষ আটের লড়াইয়ে বুন্দেসলিগার ক্লাব ফ্রাঙ্কফুর্টের বিপক্ষে লড়বে স্প্যানিশ জায়ান্ট বার্সেলোনা। জার্মানির ক্লাব আরবি লেইপজিগকে প্রতিপক্ষ পেয়েছে সিরি আ’র আটালান্টা।

শুক্রবার সুইজারল্যান্ডের নিয়নে লিগের কোয়ার্টারের প্রতিদ্বন্দ্বী খুঁজতে ড্র সারে উয়েফা। কোয়ার্টারে জয়ী দলের সম্ভাব্য সেমিফাইনাল প্রতিপক্ষও জানিয়েছে ইউরোপিয়ান ফুটবলের নিয়ন্ত্রক সংস্থাটি।

সেরা আটের দুই লেগের লড়াই শেষে ফাইনালে যাওয়ার মহারণে নামবে চার দল। সেমিতে প্রথম লড়াইয়ে আরবি লেইপজিগ ও আটলান্টার মাঝে জয়ী দল খেলবে ব্রাগা ও রেঞ্জার্সের জয়ী দলের বিপক্ষে। দ্বিতীয় সেমিতে ওয়েস্ট হ্যাম ও লিয়নের জয়ী দলটি মুখোমুখি হবে বার্সেলোনা ও ফ্রাঙ্কফুর্ট ম্যাচে জয়ী দলের।

আগামী ৭ ও ১৪ এপ্রিল কোয়ার্টারের দুটি লেগের ম্যাচ খেলবে আট দল। প্রতিটি লেগে একদিনেই গড়াবে দুটি ম্যাচ। পরে ফাইনালে ওঠার লক্ষ্যে ২৮ এপ্রিল প্রথম লেগ ও ৫ মে দ্বিতীয় লেগে মুখোমুখি হবে চার দল।

১৮ মে স্পেনের সেভিয়ার রামন সানচেজ-পিজুয়ান স্টেডিয়ামে হবে শিরোপা নির্ধারণী ম্যাচ।

এক নজরে কোয়ার্টারে যে যার প্রতিপক্ষ-

Reneta

আরবি লেইপজিগ—আটালান্টা
ফ্রাঙ্কফুর্ট—বার্সেলোনা
ওয়েস্ট হ্যাম—লিয়ন
ব্রাগা—রেঞ্জার্স

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: আটলান্টাইউরোপা লিগউয়েফাবার্সেলোনারেঞ্জার্সলিড স্পোর্টস
শেয়ারTweetPin
পূর্ববর্তী

লন্ডনে বঙ্গবন্ধুর জন্মদিন উদযাপন

পরবর্তী

সাউথ আফ্রিকায় প্রথমবার তিনশ পেরলো বাংলাদেশ

পরবর্তী

সাউথ আফ্রিকায় প্রথমবার তিনশ পেরলো বাংলাদেশ

হায়েনার দল যেন দেশের অর্জন কেড়ে নিতে না পারে: প্রধানমন্ত্রী

সর্বশেষ

আন্তর্জাতিক শ্রমমান বাস্তবায়নে সর্বোচ্চ গুরুত্ব দিচ্ছে সরকার: প্রধানমন্ত্রী

জুলাই ২০, ২০২৬

‘আই-স্ক্রিনে’ বিশ্বকাপ সমাপনী ও ‘হাফ টাইম শো’

জুলাই ২০, ২০২৬

চ্যানেল আইয়ে তারকাদের বিশ্বকাপের ফাইনাল ম্যাচ উপভোগ

জুলাই ২০, ২০২৬

বন্যার ক্ষতচিহ্ন ভরা বান্দরবানের ফসলের মাঠ

জুলাই ২০, ২০২৬

স্পেনের উদযাপনে দাঁড়িয়ে থাকলেন ট্রাম্প, টেনে সরাতে পারলেন না ইনফান্তিনো

জুলাই ২০, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT