আসন্ন ইংল্যান্ড সিরিজকে চ্যালেঞ্জ হিসেবে দেখছেন জাতীয় ক্রিকেট দলের হেড কোচ চন্ডিকা হাথুরুসিংহে। মাঠের বাইরের বিষয়ে চিন্তা না করে টাইগারদের পারফরম্যান্সেই মনোযোগ রাখতে চান তিনি।
২ মাস ছুটি কাটিয়ে ঢাকায় ফিরেছেন জাতীয় দলের কোচ চন্ডিকা হাথুরুসিংহে। লক্ষ্য ইংল্যান্ড সিরিজের জন্য টাইগারদের প্রস্তুত করা।
মাঠে দীর্ঘ দিন খেলা না থাকায় ২০ আগস্ট স্কিল ট্রেইনিংয়ের আগে শিষ্যদের ব্যাটে, বলের অনুশীলনকেও ঝাঁলিয়ে দেখছেন তিনি।
নিদিষ্ট পরিকল্পনা অনুযায়ী এবার ফিল্ডিং থ্রোয়িংদের মতো টেকনিক্যাল বিষয়েই বেশী কাজ করবেন তিনি। আর নিরাপত্তা বিষয়ে উদ্বিগ্ন না হয়ে মাঠের অনুশীলনকেই সবার ওপরে রাখতে চান এই শ্রীলংকান কোচ।
বোলিং অ্যাকশন শুধরে এ মাসের শেষের দিকেই পরীক্ষা দিতে যেতে পারেন পেসার তাসকিন এবং স্পিনার আরাফাত সানী। তাদের ফেরা না ফেরা নিয়েও আলাদা পরিকল্পনা আছে হাথুরুসিংহের।
সব কিছু ঠিক থাকলে ৩০ আগস্ট দুটি টেস্ট ও তিনটি ওয়ানডে খেলতে ঢাকায় আসবে ইংল্যান্ড ক্রিকেট টিম।










