চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

হাথুরুসিংহের বিদায় চান ফারুক

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৫:৪২ অপরাহ্ণ ২১, আগস্ট ২০২৪
ক্রিকেট, স্পোর্টস
A A

বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সভাপতি হওয়ার প্রস্তাব পেয়েই একটি ডিজিটাল প্ল্যাটফর্মে সাক্ষাৎকারে ফারুক আহমেদ বলেছিলেন, চণ্ডিকা হাথরুসিংহেকে কোচ হিসেবে রাখার কারণ দেখি না। বুধবার সভাপতি নির্বাচিত হয়ে আনুষ্ঠানিক সংবাদ সম্মেলনে কোচ বিষয়ে প্রশ্নে জানালেন, আগের অবস্থানেই অনড় আছেন। 

কোচের মেয়াদ এবং বিকল্প পাওয়া যায় কিনা তা নিয়ে ভাববেন, জানালেন বিসিবির নতুন সভাপতি। মিরপুরে গণমাধ্যমকে বললেন, ‘হাথুরুর চুক্তি কতদিন আমি আসলে জানি না। তবে আমার আগের অবস্থানেই আছি (হাথুরুর বিদায় চান)। এখন যেহেতু দায়িত্ব পেয়েছি। এখন বিকল্প খুঁজবো, তার চাইতে ভালো কাউকে পাই কিনা, কাছাকাছি মানের কাউকে পাওয়া যায় কিনা এসব দেখবো।’

২০১৭ সালে নিজ দেশ শ্রীলঙ্কা জাতীয় দলের কোচের চাকরি নিয়ে বাংলাদেশ দলের দায়িত্ব ছেড়েছিলেন হাথুরুসিংহে। ২০২৩ সালে আবারও বিতর্কিত কোচকে নিয়োগ দেন সদ্যসাবেক বিসিবি সভাপতি নাজমুল হাসান। দায়িত্ব নেয়ার পর সেই সময়ের অধিনায়ক তামিম ইকবালের সঙ্গে সরাসরি ঝামেলায় জড়ান এ কোচ। তামিম বাধ্য হন অবসরের মতো কঠিন সিদ্ধান্ত নিতে। অবশ্য তৎকালীন প্রধানমন্ত্রীর হস্তক্ষেপে আবারও ক্রিকেটে ফেরেন তারকা ওপেনার। তবে জাতীয় দল থেকে বিরতিতে চলে যান।

বিসিবিতে প্রধান নির্বাচক হিসেবে কাজ করেছিলেন ফারুক। ২০১৬ সালের জুনে বিতর্কিত দ্বি-স্তরবিশিষ্ট নির্বাচক–প্রক্রিয়া প্রত্যাখ্যানে পদত্যাগ করেছিলেন সাবেক এ অধিনায়ক। সেসময় হাথুরুই ছিলেন জাতীয় দলের হেড কোচের ভূমিকায়।

ক্রিকেট বোর্ডের অভিভাবকের দায়িত্ব পেয়ে এখনই কঠিন সিদ্ধান্ত নিতে চান না ফারুক। আগে প্রধান নির্বাহী এবং বাকিদের সঙ্গে কথা বলতে চান। ব্যক্তিগত আক্রোশেও কিছু করতে চান না।

ফারুক বলেছেন, ‘বাকিদের সাথে আলাপ করবো, সিইও আছেন, আগে যারা কাজ করেছেন তাদের সাথে কথা বলে নিবো। তারপরে আসলে আমি ওই অবস্থান থেকে সরিনি এখনো।’

Reneta

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: চন্ডিকা হাথুরুসিংহেফারুক আহমেদবিসিবি সভাপতিমিরপুরলিড স্পোর্টসসংবাদ সম্মেলন
শেয়ারTweetPin

সর্বশেষ

গোলহীন প্রথমার্ধে শুধু উত্তেজনাই ছড়াল

জুলাই ১৬, ২০২৬

মহাখালীর বাস টার্মিনাল কি সরে যাবে?

জুলাই ১৫, ২০২৬
ছবি: পিএমও

চরমপন্থা বা উগ্রবাদকে কোনোভাবেই প্রশ্রয় দেওয়া হবে না: প্রধানমন্ত্রী

জুলাই ১৫, ২০২৬

জাল কাগজে ক্ষতিপূরণের প্রায় ৩ কোটি টাকা আত্মসাতের অভিযোগ

জুলাই ১৫, ২০২৬
ছবি: উত্তরায় তিন দফা দাবিতে শিক্ষার্থীদের আন্দোলন।

কথায় কথায় আন্দোলন-সংগ্রামে মুখর শিক্ষার্থী-তরুণ প্রজন্ম

জুলাই ১৫, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT