চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

‘আমি নিজেও খন্দকার মোশতাক চরিত্রটিকে ঘৃণা করি’

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৫:৩০ অপরাহ্ণ ০৮, ফেব্রুয়ারি ২০২০
বিনোদন
A A

মুজিব বর্ষ উপলক্ষ্যে চলছে মহাযজ্ঞ। তারই অংশ হিসেবে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জীবনী নিয়ে তৈরী হচ্ছে ভারত-বাংলাদেশের যৌথ প্রযোজনায় বিগ বাজেটের ছবি ‘বঙ্গবন্ধু’। নির্মাণ করছেন ভারতের প্রখ্যাত নির্মাতা শ্যাম বেনেগাল। চ্যানেল আই অনলাইনকে ছবি সংশ্লিষ্টরা জানিয়েছেন, ছবির কাস্টিং চূড়ান্ত হয়ে যাওয়ার পরই শুরু হবে শুটিং। ছবির লোকেশনও চূড়ান্ত।

তবে সবার আগ্রহ ছবির কাস্টিং নিয়ে। বিশাল ব্যাপ্তীর ‘বঙ্গবন্ধু’ ছবিতে কে কোন চরিত্রে অভিনয় করছেন, এটা জানতে মুখিয়ে আছেন দর্শক। বাংলাদেশ অংশের কাস্টিং ডিরেক্টর হিসেবে দায়িত্বে আছেন বাহারউদ্দিন খেলন। সবকিছু চূড়ান্ত না হওয়ার আগ পর্যন্ত এ বিষয়ে কিছুই খোলাসা করতে রাজি নন তিনি।

শুধু এটুকু জানিয়েছেন, ‘বঙ্গবন্ধু’র অডিশন পর্ব প্রায় শেষের পথে। ১১ ফেব্রুয়ারির পর জানা যাবে কে কোন চরিত্রের জন্য মনোনীত হয়েছেন। ছবিতে বাংলাদেশ ও ভারতের অনেক জনপ্রিয় মুখদেরও দেখা যাবে। যদিও এরইমধ্যে শোনা যাচ্ছে, বঙ্গবন্ধুর মায়ের চরিত্রে অভিনয় করবেন দিলারা জামান এবং বাবার চরিত্রে অভিনয়ের জন্য চূড়ান্ত করা হয়েছে খাইরুল আলম সবুজকে।

এছাড়া হোসেন শহীদ সোহরাওয়ার্দীর চরিত্রে অভিনয়ের জন্য চূড়ান্ত করা হয়েছে তৌকীর আহমেদকে। সর্বশেষ শোনা গেছে, ‘বঙ্গবন্ধু’ ছবিতে গুরুত্বপূর্ণ চরিত্র খন্দকার মোশতাক-এর জন্য মনোনীত করা হয়েছে সময়ের আলোচিত অভিনেতা ফজলুর রহমান বাবুকে।

তবে এ বিষয়ে কাস্টিং ডিরেক্টরের পক্ষ থেকে এখনই চরিত্র সম্পর্কে না জানাতে অনুরোধ করা হয়েছে ‘বঙ্গবন্ধু’র জন্য চূড়ান্ত হওয়া অভিনেতা-অভিনেত্রীদের। চ্যানেল আই অনলাইনকে এমনটাই জানালেন বাবু। বললেন, ‘বঙ্গবন্ধু’ ছবির জন্য আমাকে চূড়ান্ত করা হয়েছে। আমি এই ছবিতে অভিনয় করতে যাচ্ছি। আমার পোশাকের মাপ জোখও নেয়া হয়েছে। তবে কোন চরিত্রের জন্য এটা আপাতত আমাদের গোপন রাখতে বলা হয়েছে। হয়তো অফিশিয়ালি তারা ঘোষণা করবেন।

খন্দকার মোশতাক চরিত্রেই যে অভিনয় করছেন বাবু, সেটা প্রায় নিশ্চিত। এই চরিত্রটিকে কীভাবে দেখেন তিনি? এমন প্রশ্নে বাবু বলেন, খন্দকার মোশতাক চরিত্রটির জন্য জন্য মানুষের ঘৃণা আছে। চরিত্রটিই এরকম। আমি যদি এই চরিত্রটি করি, এটা হবে আমার জন্য অনেক চ্যালেঞ্জিং একটি বিষয়। যেহেতু এই চরিত্রটি প্রথম থেকেই দর্শকের কাছে ঘৃণার পাত্র, তাই এটিকে বিল্ডআপ করা একটু কঠিন। কারণ এই চরিত্রের পরিণতি আমরা সবাই জানি। আর যেই চরিত্রের পরিণতি সবাই আগে থেকেই জানে, সেটি নিঃসন্দেহে অনেক চ্যালেঞ্জিং।

Reneta

নিজে এই চরিত্রটিকে ঘৃণা করলেও পর্দায় ঠিকঠাক তুলে ধরতে নিজের সর্বোচ্চ সামর্থ দিয়ে চেষ্টা করবেন বলে জানান তুখোড় এই অভিনেতা। বললেন, আমি নিজেও এই চরিত্রটিকে ঘৃণা করি। কিন্তু যেহেতু আমি একজন অভিনেতা, আমার জায়গা থেকে সর্বোচ্চ চেষ্টা থাকবে চরিত্রটি ফুটিয়ে তুলতে। অভিনয়ের সময় এই চরিত্রের মনস্তত্ব বোঝার চেষ্টা করবো।

বঙ্গবন্ধু চলচ্চিত্রটি ছাড়াও সামনে আরো কিছু চলচ্চিত্রে অভিনয় করতে যাচ্ছেন ফজলুর রহমান বাবু। এরমধ্যে শিশু একাডেমির একটি ফিচার ফিল্ম শুরু করার কথা শিগগির। এছাড়াও কয়েকটি ছবির শুটিং অর্ধেক করে রেখেছেন। এরমধ্যে মুক্তির প্রতীক্ষায় আছে নোনা জলের কাব্য, পাপপূণ্য এবং বিশ্ব সুন্দরীর মতো ছবি।

ডকুমেন্টারি, ডকুফিকশন নির্মাণেই সিদ্ধহস্ত ভারতের প্রখ্যাত নির্মাতা শ্যাম বেনেগাল। এরআগে মহাত্মা গান্ধী, জহুরলাল নেহেরু, সত্যজিৎ রায়ের মতো মানুষদের নিয়ে তথ্যচিত্র নির্মাণ করেছেন তিনি। সুভাষ চন্দ্র বসুকে নিয়ে নির্মাণ করেছেন জীবনী নির্ভর ফিচার ফিল্ম ‘বোস: দ্য ফরগটেন হিরো’।

বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির মধ্যে একটি সমঝোতা স্মারক সাক্ষরিত হয়েছিল প্রায় দু’বছর আগে। সেখানে বঙ্গবন্ধুর ওপর যৌথভাবে চলচ্চিত্র এবং ডকুমেন্টারি তৈরির কথা ছিল। চলচ্চিত্রটি নির্মাণের জন্য বাংলাদেশের প্রতিনিধি দল গেল বছরের জুলাই মাসে ভারত সফর করেন। আর এরপরেই বঙ্গবন্ধুকে নিয়ে চলচ্চিত্র নির্মাণের খবরটি সামনে আসে।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: খন্দকার মোশতাকখাইরুল আলম সবুজচ্যানেল আইতৌকীর আহমেদদিলারা জামানফজলুর রহমান বাবুবঙ্গবন্ধুলিড বিনোদনশ্যাম বেনেগাল
শেয়ারTweetPin

সর্বশেষ

বাংলাদেশ নৌবাহিনীর বহরে যুক্ত হলো জাপানের ৫টি আধুনিক পেট্রোল বোট

জুলাই ৩, ২০২৬

অফিস চলাকালে বেসরকারি হাসপাতালে ডাক্তারের প্র্যাকটিস, ক্যামেরা দেখেই পালানোর অভিযোগ

জুলাই ৩, ২০২৬

মোহাম্মদপুরে বিএনপি নেতা হত্যায় প্রধান অভিযুক্ত রিপনসহ ৪ জন গ্রেপ্তার

জুলাই ৩, ২০২৬

আয়াতুল্লাহ আলী খামেনির দাফনের সাত দিনের আনুষ্ঠানিকতা শুরু

জুলাই ৩, ২০২৬

৪ কোটি টাকার ‘তছনছ’-এ ৪ কোটিই লস!

জুলাই ৩, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT