চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

আমি আপনাদের পুতুল নই, মিডিয়াকে মেফিল্ড

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
১২:১২ অপরাহ্ণ ০৭, জানুয়ারি ২০২২
অন্যান্য খেলা, স্পোর্টস
A A

কোয়ার্টারে গ্রিন বে প্যাকার্সের বিপক্ষে ম্যাচটা ভালো কাটেনি ক্লিভল্যান্ড ব্রাউন রাগবি তারকা বেকের মেফিল্ডের। ম্যাচে হার যেন কাল হয়ে দাঁড়িয়েছে তার জন্য। সমর্থকদের রোষানলের শিকার হয়েছেন। সেই আগুনে ঘি ঢালছে সংবাদমাধ্যম! টুইটারে তাই একহাত নিয়েছেন যুক্তরাষ্ট্রের রাগবিম্যান।

সামাজিক যোগাযোগ মাধ্যমে মেফিল্ড লিখেছেন, ‘অনেক স্থানীয় সংবাদমাধ্যম আমার ব্যাপারে ভিত্তিহীন খবর প্রকাশ করে চলেছে, আমার মুখ থেকে কথা বের করতে না পেরে। আমাকে খাবার টেবিলে রাখা হচ্ছে। আমি কারো পুতুল নই।’

সেই ম্যাচ হারের পর ক্লিভল্যান্ডের একটা প্রতিবেদন ছিল এমন, মেফিল্ড টাকা নিয়ে গোপনে চুক্তি সেরেছেন অন্য দলের সাথে। এ সময় তার পাশে ছিলেন প্রধান কোচ কেভিন স্টেফানস্কি। এমন খবর প্রচারের পর থেকেই ক্রমাগত মৃত্যুর হুমকি পেয়ে আসছিলেন মেফিল্ড।

‘আমরা দল হিসেবে অনেকবেশি অধারাবাহিক ছিলাম এ মৌসুমে। যার খেসারত দিতে হয়েছে ম্যাচ হেরে। আমরা দীর্ঘদিন একসঙ্গে আছি। আমরা ভুলে যেতে চাই এখানে কী হয়েছে।’ বলেছেন মেফিল্ড।

গত সপ্তাহে সামাজিক যোগাযোগ মাধ্যম ইনস্টাগ্রামে মেফিল্ডের মৃত্যুর হুমকির খবর সামনে আনেন সহধর্মিণী এমিলি মেফিল্ড। গুরুত্বপূর্ণ ম্যাচে ব্রাউনের হার স্বাভাবিকভাবে নেয়নি সমর্থকরা। হারের পর থেকে মেইল, ইনস্টাগ্রাম, টুইটারে ক্রমাগত প্রাণনাশের হুমকির মধ্যে কাটছে মেফিল্ডের দিন।

‘গ্রিন বে প্যাকার্সের বিপক্ষে খুব একটা ভালো পারফর্ম করেনি মেফিল্ড। সেজন্য তার সমর্থকরা হতাশ। ম্যাচ হারে কেউ কেউ তাকে ও আমাকে মৃত্যুর হুমকি দিয়ে চলেছে কদিন ধরে। আমি তাদের বোধোদয় চেয়ে প্রার্থনা করছি।’ লেখেন এমিলি মেফিল্ড।

Reneta

ঘটনার সূত্রপাত হয় আসরের শেষ ম্যাচ, ২৪-২২ হেরে এনএফসি নর্থ চ্যাম্পিয়ন হওয়ার দৌড়ে ব্রাউনের ছিটকে পড়ার পর। ম্যাচে চারবার প্রতিপক্ষের বাধা টপকাতে ব্যর্থ হন মেফিল্ড। যা হারের অন্যতম কারণ হয়ে দাঁড়ায়। এতেই যত ক্ষুব্ধ প্রকাশ মেফিল্ডের উপর।

মেফিল্ড পত্নী কিছুদিন আগে সামনে আনেন ভিন্ন কথাও, ‘করোনা থেকে সদ্য মুক্তি পেয়ে মাঠে নামার কারণে নিজেকে উজাড় করে দিতে পারেনি সে। ভক্তদের তা বিবেচনায় নিতে হবে। যারা প্রকৃত মেফিল্ড সমর্থক, তারা তাকে এই দুঃসময়ে সমর্থন দিয়ে যাবে। আশা করছি কিছুদিনের মধ্যেই তারা শান্ত হবে এবং পাশে দাঁড়াবে।’

প্রাণনাশের হুমকির ঘটনা এবারই প্রথম নয় আমেরিকার রাগবি তারকার জন্য। ম্যাচ হারলেই ব্রাউন ফ্যানদের রোষানলের শিকার হন ২৬ বছর বয়সী খেলোয়াড়। বিপরীতে সবসময় সমর্থকদের উগ্রতার জবাব দিয়ে স্বামীকে আগলে রাখেন স্ত্রী এমিলি।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: এমিলিগ্রিন বে প্যাকার্সমেফিল্ডযুক্তরাষ্ট্ররাগবিলিড স্পোর্টস
শেয়ারTweetPin
পূর্ববর্তী

টাঙ্গাই‌লে পিকআপ-সিএন‌জি সংঘ‌র্ষে শিশুসহ নিহত ৩

পরবর্তী

বগুড়ায় নির্বাচনী সহিংসতার ঘটনায় ৩ শতাধিক ব্যক্তির বিরুদ্ধে মামলা

পরবর্তী

বগুড়ায় নির্বাচনী সহিংসতার ঘটনায় ৩ শতাধিক ব্যক্তির বিরুদ্ধে মামলা

জমে উঠেছে নারায়ণগঞ্জ সিটি নির্বাচনের প্রচারণা

সর্বশেষ

বিশ্বকাপ জিতে ৬১৬ কোটি পাচ্ছে স্পেন, আর্জেন্টিনা কত পাচ্ছে?

জুলাই ২০, ২০২৬

বিশ্বকাপ জিতে আবেগাপ্লুত স্পেনের কোচ, বললেন ‘সব কষ্ট সার্থক’

জুলাই ২০, ২০২৬

গোল-অ্যাসিস্ট ছাড়াই বিশ্বকাপের সেরা রদ্রি, কীভাবে?

জুলাই ২০, ২০২৬

বিশ্বকাপ জিতে ইতিহাস স্পেনের

জুলাই ২০, ২০২৬

‘স্পেনই ভালো খেলেছে, তবে শেষ রক্তবিন্দু পর্যন্ত লড়েছি’

জুলাই ২০, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT