জিয়া অরফানেজ মামলায় আদালতে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া পক্ষে যুক্তিতর্ক চলছে।
বৃহস্পতিবার বেলা ১১টা ৩৫ মিনিটে পুরান ঢাকার বকশীবাজার আলিয়া মাদ্রাসা মাঠে স্থাপিত অস্থায়ী বিশেষ আদালতে সপ্তম বারের মতো এজে মোহাম্মদ আলী খালেদা জিয়ার পক্ষে যুক্তি উপস্থাপন করছেন। বিচারক ড. আখতারুজ্জামানের আদালতে জিয়া অরফানেজ ও জিয়া চ্যারিটেবল ট্রাস্ট মামলা দু’টির বিচার চলছে।
এর আগে সকাল ১১.৪০ টায় খালেদা জিয়া আদালতে পৌঁছেন। তিনি ১১টা ১৬ মিনিটে গুলশানের বাসা থেকে বিশেষ আদালতের উদ্দেশে রওনা দেন।
বুধবার জিয়া অরফানেজ ট্রাস্ট দুর্নীতি মামলায় খালেদা জিয়ার যুক্তি উপস্থাপন শেষ না হওয়ায় বৃহস্পতিবার পরবর্তী দিন ধার্য করেছিল আদালত।








