ক্রিকেট

আত্মবিশ্বাসী বাংলাদেশের লক্ষ্য হোয়াইটওয়াশ

বাংলাদেশ ক্রিকেটাররা মাঠে জিতের উল্লাসে উদযাপন করছে. Channel i News - চ্যানেল আই নিউজ

দুটি বাংলাদেশ ক্রিকেটাররা মাঠে জিতের উল্লাসে উদযাপন করছে, ক্রিকেট ম্যাচের দৃশ্য।. Channel i News – চ্যানেল আই নিউজ

শ্রীলঙ্কার বিপক্ষে প্রথমবার ওয়ানডে সিরিজ জয়ের পর বাংলাদেশের লক্ষ্য এখন হোয়াইটওয়াশ। বড় অর্জনের হাতছানি নিয়ে শুক্রবার লঙ্কানদের মুখোমুখি হবে টিম টাইগার্স। মিরপুর শের-ই-বাংলা স্টেডিয়ামে তৃতীয় ওয়ানডে মাঠে গড়াবে দুপুর ১টায়।

ঘূর্ণিঝড় ইয়াস এর প্রভাবে বাঘ-সিংহের শেষ লড়াইয়ে থাকছে বৃষ্টির শঙ্কা। এ প্রতিবেদন যখন লেখা হচ্ছে, তখনও মিরপুরে ঝরছে গুঁড়িগুঁড়ি বৃষ্টি।

বৃহস্পতিবার অনুশীলনের পর সংবাদমাধ্যমের মুখোমুখি হয়েছিলেন অভিজ্ঞ ব্যাটসম্যান মাহমুদউল্লাহ রিয়াদ। বললেন, ‘৩-০ অবশ্যই টার্গেট।’

প্রথম দুই ম্যাচ যেভাবে জিতেছে বাংলাদেশ, তাতে সিরিজটা ৩-০তে শেষ করতে আত্মবিশ্বাসী থাকা স্বাভাবিকই।

দুই ওয়ানডেতেই মুশফিকুর রহিমের সঙ্গে দারুণ জুটি জমে ওঠে মাহমুদউল্লাহর। শেষ ম্যাচেও ব্যাট হাতে অবদান রাখার লক্ষ্য তার, ‘আমাদের জুটিগুলো ভালোই হচ্ছে। চেষ্টা করব যেন আমরা দুজন আরও অবদান রাখতে পারি।’

মাহমুদউল্লাহ মনে করেন প্রথম দুই ম্যাচে সহজে জয় এলেও নিজেদের সেরা ক্রিকেট খেলা এখনো বাকি। শেষ লড়াইয়ে সেই অপূর্ণতা ঘোচাতে চান তিনি।

‘আমার মনে হয় ওভারঅল ব্যাটিং-বোলিং হোক আমরা সেরা ক্রিকেটটা এখনো খেলতে পারিনি। এটা আমাদের নিজেদের মধ্যে কথা হয়েছে। আশা করি আমাদের সেরা ক্রিকেটটা খেলার চেষ্টা করব।’

‘ব্যক্তিগতভাবে মনে করি যে টপঅর্ডারের ধস বা মিডলঅর্ডার, লেট মিডলঅর্ডার, স্লগ ওভারে প্রথম ম্যাচে বেশি রান তুলতে পারিনি। ওই জিনিসগুলো নিয়ে আমার মনে হয় আমাদের আরেকটু ভালো পারফর্ম করা উচিত এবং আমরা সেদিকেই তাকিয়ে।’

বিষয়:তামিম বাংলাদেশ-শ্রীলঙ্কা ওয়ানডে মিরাজ মুশফিক মোস্তাফিজ মোসাদ্দেক

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…