চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

আগের চেয়ে ভালো আছেন জাদুশিল্পী জুয়েল আইচ

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৯:১৬ অপরাহ্ণ ১১, নভেম্বর ২০২০
বিনোদন
A A

করোনা আক্রান্ত হয়ে হাসপাতালের নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) আছেন জাদুশিল্পী জুয়েল আইচ। গত মঙ্গলবার তার শারীরিক অবস্থা নাজুক থাকলেও বর্তমানে তার অবস্থা ‘আগের চেয়ে ভালো’ বলে জানিয়েছেন তার স্ত্রী বিপাশা আইচ।

চ্যানেল আই অনলাইনকে বুধবার সন্ধ্যার পর তিনি বলেন, গতকাল (মঙ্গলবার) জুয়েলকে দেখে যতোটা অসুস্থ মনে হয়েছিলো, আজকে সেটা মনে হচ্ছে না। বেশ ভালো রেসপন্স করছে, হাসছে, কথার জবাব দেয়ার চেষ্টা করছে।

জুয়েল আইচের শ্বাসকষ্ট আছে কিনা জানতে চাইলে বিপাশা আইচ বলেন, শ্বাসকষ্ট না থাকলেও অক্সিজেন দিতে হচ্ছে জুয়েলকে। তবে সেটাও খুব সাধারণ লেভেলে। এটাও তার শারীরিক অবস্থার জন্য পজিটিভ।

তিনি বলেন, যদিও বাইরে থেকে দেখে তার ইনার প্রবলেম বোঝা যাবে না। তাছাড়া করোনার চিকিৎসার জন্য সময়ও প্রয়োজন। চিকিৎসকরাও পর্যবেক্ষণে রেখেছেন।

সপরিবার করোনায় আক্রান্ত হয়েছিলেন জুয়েল আইচ। স্ত্রী ও মেয়ে সুস্থ হয়ে উঠলেও তাকে ভর্তি হতে হয় একটি হাসপাতালে। সেখানে সন্তুষজনক সেবা না পাওয়ায় মঙ্গলবার তাকে রাজধানীর সম্মিলিত সামরিক হাসপাতালের নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) ভর্তি করানো হয়। বর্তমানে সেখানেই চলছে তার চিকিৎসা।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: করোনাজুয়েল আইচলিড বিনোদন
শেয়ারTweetPin

সর্বশেষ

ঘরের টিশার্টগুলোতে ছেলের শরীরের ঘ্রাণ খোঁজেন জয়ের মা

জুলাই ২১, ২০২৬

ট্রাম্পের নতুন ৫০ শতাংশ শুল্কের চাপে কানাডা, আলোচনায় আগ্রহ কার্নির

জুলাই ২১, ২০২৬

বিশ্বকাপ ফাইনাল হারের পর যে বার্তা দিলেন মেসি

জুলাই ২১, ২০২৬

নওগাঁয় প্রকৃতি ও জীবন ক্লাবের বৃক্ষরোপণ ও বিতরণ

জুলাই ২১, ২০২৬

নেত্রকোনায় লাউয়ের ভালো ফলন

জুলাই ২১, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2026 Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT