চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

বর্ষসেরার ১১’তে বাংলাদেশের ৩

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
২:০৬ অপরাহ্ণ ২০, জানুয়ারি ২০২২
- সেমি লিড, ক্রিকেট, স্পোর্টস
A A

আইসিসির ২০২১ সালের বর্ষসেরা ওয়ানডে দলে জায়গা করে নিয়েছেন বাংলাদেশের তিন ক্রিকেটার। সাকিব আল হাসান, মুশফিকুর রহিমের সঙ্গে আছেন মোস্তাফিজুর রহমান।

বৃহস্পতিবার গত বছরের সেরাদের নাম জানিয়েছে ক্রিকেটের অভিভাবক সংস্থাটি। যাতে সর্বাধিক তিনজন টাইগার দলের।

পাকিস্তানের ব্যাটিং তারকা বাবর আজমকে অধিনায়ক বানিয়ে নির্বাচিত করা হয়েছে ওয়ানডে ফরম্যাটের বর্ষসেরা একাদশ। বাবরের মতো টি-টুয়েন্টি বর্ষসেরার পাশাপাশি ওয়ানডে দলেও ঠাই পেয়েছেন টাইগার তারকা ফিজ।

সাকিবের একাদশে স্থান পাওয়া নিয়ে আইসিসি ওয়েবসাইটে লিখেছে, ‘সাকিব আল হাসানের মাস্টার ক্লাসের আরেকটি বছর। অভিজ্ঞ অলরাউন্ডার ২০২১ সালে ৫০ ওভারের ফরম্যাটে বাংলাদেশের হয়ে নৈপুণ্য প্রদর্শন অব্যাহত রাখেন। ৯ ম্যাচে দুটি হাফ সেঞ্চুরিসহ ৩৯.৫৭ গড়ে ২৭৭ রান করেন। বল হাতে ১৭.৫২ গড়ে ১৭ উইকেট নিয়েছেন। দেশের মাটিতে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে আন্তর্জাতিক ক্রিকেটে উড়ন্তভাবে ফিরে এসে একক কৃতিত্বে সিরিজসেরা খেলোয়াড় নির্বাচিত হন।’

উইকেটরক্ষক-ব্যাটার মুশফিকের সম্পর্কে আইসিসির মূল্যায়ন, ‘মুশফিকও ২০২১ সালে বাংলাদেশের জন্য সুদৃঢ় অবদান রেখেছিলেন। ৯ ম্যাচ খেলে একটি সেঞ্চুরিসহ ৫৮.১৪ গড়ে ৪০৭ রান করেছিলেন। সাধারণত ক্রিজে ব্যস্ত থাকা মুশফিক কঠোর শ্রম দিয়ে কিছু দুর্দান্ত শটে রান সংগ্রহ করে থাকেন।’

রঙিন পোশাকের দুই ফরম্যাটেই সেরা একাদশে থাকা মোস্তাফিজকে নিয়ে আইসিসি লিখেছে, ‘বাংলাদেশের বাঁহাতি পেসার তার বুদ্ধিমত্তা কাজে লাগিয়ে বোলিংয়ে বৈচিত্র্য এবং গতি পরিবর্তনের সংমিশ্রণে ২০২১ সালে ওয়ানডে ক্রিকেটে আবারও রাজত্ব করেছেন।’

Reneta

‘ইনিংসের শুরু ও শেষে ভয়ঙ্কর হয়ে উঠে তিনি ১০ ম্যাচে ২১.৫৫ গড়ে ১৮ উইকেট নেন। ৫.০৩ ইকোনমি রেট এটিই প্রমাণ করে, ব্যাটারদের জন্য তিনি কতটা দুর্বোধ্য ছিলেন।’

আইসিসির বর্ষসেরা ওয়ানডে একাদশ: পল স্টার্লিং, জানেমান মালান, বাবর আজম (অধিনায়ক), ফখর জামান, রসি ফন ডার ডুসেন, সাকিব আল হাসান, মুশফিকুর রহিম (উইকেটরক্ষক), ভানিডু হাসারাঙ্গা, মোস্তাফিজুর রহমান, সিমি সিং, দুশমন্থ চামিরা।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: আইসিসিওয়ানডে একাদশটাইগার ক্রিকেটবর্ষসেরাবাংলাদেশমুশফিকমোস্তাফিজলিড স্পোর্টসসাকিব
শেয়ারTweetPin
পূর্ববর্তী

জমি নিয়ে বিরোধ: বড় ভাইয়ের হাতে ছোট ভাই খুন

পরবর্তী

রোহিঙ্গা ক্যাম্পে ছুরিকাঘাতে যুবক নিহত

পরবর্তী

রোহিঙ্গা ক্যাম্পে ছুরিকাঘাতে যুবক নিহত

‘পুতুলনাচের ইতিকথা’ নিয়ে সুমনের ছবি, থাকছেন জয়া

সর্বশেষ

ফুটবল বিশ্বকাপের উন্মাদনায় মেতেছেন বাংলাদেশের তারকারা

জুলাই ১৯, ২০২৬

ঠাকুরগাঁওয়ে ভ্রাম্যমাণ সৌর সেচযন্ত্র দেখাচ্ছে নতুন সম্ভাবনা

জুলাই ১৯, ২০২৬
ছবি: কথাসাহিত্যিক, নাট্যকার ও চলচ্চিত্র নির্মাতা হুমায়ূন আহমেদ (সংগৃহীত)।

কথাসাহিত্যিক হুমায়ূন আহমেদের ১৪তম মৃত্যুবার্ষিকী

জুলাই ১৯, ২০২৬

মাথা উঁচু করে বাঁচতে চান জুলাইয়ের আহতরা

জুলাই ১৯, ২০২৬

ফাইনালের আগে ঢাকায় সঞ্জয় দেব-প্রীতম হাসানের কনসার্ট

জুলাই ১৯, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT