চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

‘দামাল’ দেখে মুগ্ধ পলক যা বললেন

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
১:০০ অপরাহ্ণ ০২, নভেম্বর ২০২২
বিনোদন
A A

শুক্রবার দেশের ২২টি প্রেক্ষাগৃহে মুক্তি পেয়েছে ইমপ্রেস টেলিফিল্ম এর ছবি ‘দামাল’। রায়হান রাফী পরিচালিত ছবিটি দেশজুড়ে ব্যাপক সাড়া ফেলেছে। এরইমধ্যে রাজধানীর স্টার সিনেপ্লেক্সে ‘দামাল’ দেখে ভূয়সী প্রশংসা করলেন তথ্য ও যোগাযোগ প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক।

মঙ্গলবার (১ নভেম্বর) সপরিবারে ‘দামাল’ দেখেছেন পলক। ছবিটি দেখে নিজের ফেসবুকে বেশকিছু স্থিরচিত্র শেয়ার করে জানিয়েছেন নিজের অনুভূতি।

পলক লিখেছেন, ‘সপরিবারে ‘দামাল’ সিনেমাটি দেখলাম। অসাধারণভাবে ফুটিয়ে তোলা হয়েছে মুক্তিযুদ্ধ এবং মুক্তিযুদ্ধের পাশাপাশি দেশের জন্য ফুটবল খেলা।”

প্রতিমন্ত্রী লিখেছেন, ‘৫২ বছর আগে দামাল ছেলেরা যখন খেলেছিল তখন তাদের নিজেদের একটা দেশ ছিল না, মানচিত্র ছিল না, পতাকা ছিল না। দেশের জন্য তারা খেলেছিল জীবন দিয়ে। আজ আমাদের স্বাধীন দেশ আছে, মানচিত্র আছে, লাল সবুজের পতাকা আছে। দেশের জন্য আজ আর আমাদের জীবন দিতে হবে না। শুধু হৃদয় দিয়ে খেলাটা খেললেই হবে।’

‘দামাল’ এর সারসংক্ষেপ শেয়ার করে পলক আরও লিখেছেন,‘হতাশায় নিমজ্জিত বাংলাদেশ নারী ফুটবল দলের সদস্যরা তাদের কোচকে বিদায় জানিয়ে যাওয়ার আগে তিনি তাদের থামিয়ে বসতে বলেন। তাদের অনুপ্রেরণা দেওয়ার জন্য সেই তিনি স্বাধীন বাংলা ফুটবল দলের সাহসিকতার কাহিনি শোনাতে শুরু করেন, যিনি ১৯৭১ সালে স্বাধীন বাংলা ফুটবল দলের ম্যানেজার ছিলেন।’

শরিফুল রাজ, বিদ্যা সিনহান মিম, সিয়াম আহমেদ, শাহনাজ সুমি থেকে শুরু করে সিনেমার অন্যান্য তারকাদের অভিনয়ে যে মুগ্ধ হয়েছে- সে কথাও খুব সাবলীলভাবে পোস্টটিতে লিখেছেন জুনাইদ আহমেদ পলক।

Reneta

মুক্তিযুদ্ধের সময়ে গঠিত স্বাধীন বাংলা ফুটবল দল থেকে অনুপ্রাণিত হয়ে নির্মিত ‘দামাল’। ছবির মূল গল্প ফরিদুর রেজা সাগরের। বিভিন্ন চরিত্রে অভিনয় করেন বিদ্যা সিনহা মিম, শরিফুল রাজ, সিয়াম আহমেদ, শাহনাজ সুমি, সুমিত, রাশেদ অপু, ইন্তেখাব দিনার প্রমুখ।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: অভিনয়ইন্তেখাব দিনারইমপ্রেসজুনাইদ আহমেদ পলকদামালফরিদুর রেজা সাগরবিদ্যা সিনহা মিমরায়হান রাফীরাশেদ অপুলিড বিনোদনশরিফুল রাজশাহনাজ সুমিসিনেমাসিয়াম আহমেদসুমিত
শেয়ারTweetPin

সর্বশেষ

দেশ যখন এগিয়ে যায়, একটি মহল চক্রান্ত করে পেছনে টানার চেষ্টা করে: মির্জা ফখরুল

আগস্ট ৮, ২০২৬

সেবার মানসিকতা না থাকলে চিকিৎসার মান উন্নয়ন সম্ভব নয়: প্রধানমন্ত্রী

আগস্ট ৮, ২০২৬

‘আমাদের অনেককে ভুল প্রমাণ করেছেন ফারুকী’

আগস্ট ৮, ২০২৬

ফুলহ্যামের মূল দলে নয়, বাংলাদেশি ফারহানের নতুন ঠিকানা সম্পর্কে যা জানা গেল

আগস্ট ৮, ২০২৬

তারেক রহমানের ভারত সফর ও শেখ হাসিনার দেশে ফেরা নিয়ে যা বললেন রিভা গঙ্গোপাধ্যায়

আগস্ট ৮, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT