ক্রিকেট

ফাইনালে মুশফিকের জোবার্গ বাফেলোস

জিম আফ্রো টি-টেন লিগ

বাংলাদেশ ক্রিকেট দলের খেলোয়াড়রা জোবার্গ বাফেলোসের জয়ে উল্লসিত. Channel i News - চ্যানেল আই নিউজ

বাংলাদেশ ক্রিকেট দলের খেলোয়াড়রা জোবার্গ বাফেলোসের জয়ে উল্লসিত, মাঠে উদযাপন করছে।. Channel i News – চ্যানেল আই নিউজ

জিম আফ্রো টি-টেন লিগের ফাইনালে উঠেছে মুশফিকুর রহিমের দল জোবার্গ বাফেলোজ। শনিবার ফাইনালে তাদের প্রতিপক্ষ ডারবান কালান্দার্স।

হারারে স্পোর্টস ক্লাবে শুক্রবার প্রথম কোয়ালিফায়ার ম্যাচে ডারবান কালান্দার্সকে ৬ উইকেটে হারিয়ে জোবার্গ ফাইনালের টিকিট কাটে। এরপর দ্বিতীয় কোয়ালিফায়ারে হারারে হারিকেন্সকে ৪ উইকেটে পরাজিত করে শিরোপা নির্ধারণী ম্যাচ খেলার ছাড়পত্র পায় ডারবান।

প্রথম কোয়ালিফায়ারে আগে ব্যাট করা ডারবান ৪ উইকেটে ১৪০ রান সংগ্রহ করে। জবাবে ৫৭ রানে ৪ উইকেট খুইয়ে বিপদে পড়ে জোবার্গ বাফেলোস।

এরপর মুশফিককে সঙ্গী করে বাইশ গজে ঝড় তোলেন ইউসুফ পাঠান। পঞ্চম উইকেটে তাদের ৮৫ রানের অবিচ্ছিন্ন জুটি এক বল বাকি থাকতেই দলকে জয়ের বন্দরে নিয়ে যায়। ১০ বলে ১৪ রান করে অপরাজিত থাকেন মুশফিক। ২৬ বলে ৪টি চার ও ৯ ছক্কায় ৮০ রানের বিধ্বংসী ইনিংস খেলেন ইউসুফ।

বিষয়:জিম আফ্রো টি-টেন লিগ জিম্বাবুয়ে মুশফিক

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…