জনপদ

জাটকা ধরায় ১ নভেম্বর থেকে ৮ মাসের নিষেধাজ্ঞা

জাটকা ধরায় ১ নভেম্বর থেকে ৮ মাসের নিষেধাজ্ঞা

ছবি: সংগৃহীত

ইলিশের উৎপাদন বাড়াতে পটুয়াখালীসহ দেশের সাগর ও নদীতে জাটকা আহরণে আট মাসের নিষেধাজ্ঞা শুরু হচ্ছে। শনিবার (৩১ অক্টোবর) মধ্যরাত থেকে এ নিষেধাজ্ঞা কার্যকর হবে। আগামী ৩০ জুন পর্যন্ত ১০ ইঞ্চির ছোট জাটকা ধরা, ক্রয়-বিক্রয়, পরিবহন, বিনিময় ও মজুত করা দণ্ডনীয় অপরাধ।

মৎস্য বিভাগ সূত্রে জানা গেছে, ১ নভেম্বর থেকে ৩০ জুন পর্যন্ত নিষেধাজ্ঞা অমান্য করলে এক থেকে দুই বছরের সশ্রম কারাদণ্ড অথবা সর্বোচ্চ পাঁচ লাখ টাকা জরিমানা কিংবা উভয় দণ্ড হতে পারে।

জাটকা রক্ষায় পটুয়াখালীতে এখন পর্যন্ত উল্লেখযোগ্য প্রচার-প্রচারণা দেখা যায়নি। তবে জেলা প্রশাসন, জেলা মৎস্য অফিস, কোস্টগার্ড ও নৌপুলিশের সমন্বয়ে সাগর ও নদীতে অভিযান পরিচালনা করা হবে বলে জানিয়েছে জেলা মৎস্য বিভাগ।

নিষেধাজ্ঞার সময় জেলার নিবন্ধিত ৭৯ হাজার জেলেকে চার মাস ভিজিএফ কর্মসূচির আওতায় প্রতি মাসে ৪০ কেজি করে চাল দেওয়া হবে।

বিষয়:কারাদণ্ড জাটকা ইলিশ নিষেধাজ্ঞা পটুয়াখালী প্রশাসন শিকার

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…