ফুটবল

ফ্রান্স নয়, যে দেশের হয়ে ডাক পেলেন জিদানের ছেলে

জিদানের ছেলে আন্তর্জাতিক ফুটবল ম্যাচে অংশগ্রহণ করছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

জিদানের ছেলে একটি ফুটবল ম্যাচে অংশগ্রহণ করছেন, উচ্ছ্বাস প্রকাশ করছেন।. Channel i News – চ্যানেল আই নিউজ

অডিও সংবাদএই খবরটি পডকাস্টে শুনুন

প্রথমবার জাতীয় দলের জন্য ডাক পেলেন ফ্রান্স কিংবদন্তি জিনেদিন জিদানের ছেলে লুকা। কিন্তু ফ্রান্স নয়, তিনি ডাক পেয়েছেন আলজেরিয়ার জার্সিতে মাঠ মাতানোর জন্য। ২৭ বর্ষী গোলরক্ষক লুকাকে আসন্ন আফ্রিকান অঞ্চলের বিশ্বকাপ বাছাইয়ের জন্য স্কোয়াডে রেখেছে আলজেরিয়া।

লুকা ফ্রান্সে জন্মগ্রহণ করেছেন। ফ্রান্সের বয়সভিত্তিক দলে খেলে মূল দলে ডাক পাননি কখনও। জাতীয় দলে অভিষেকের প্রথম সুযোগ পেতে চলেছেন রিয়াল মাদ্রিদের সাবেক গোলরক্ষক।

ফিফার কাছে জাতীয়তা পরিবর্তনের জন্য দুই সপ্তাহ আগে আবেদন করেছেন লুকা। সেই আবেদনে সাড়া পাওয়ায় আলজেরিয়ার ২৬ জনের স্কোয়াডে ডাক পেয়েছেন।

জিদান আলজেরীয় বংশোদ্ভূত হওয়ায় আফ্রিকান দেশটির হয়ে লুকা খেলার যোগ্যতা পেয়েছেন।

আগামী সপ্তাহে আলজেরিয়া বিশ্বকাপ বাছাইয়ে মুখোমুখি হবে সোমালিয়া ও উগান্ডার। আফ্রিকান অঞ্চল থেকে বাছাইয়ে বিশ্বকাপে জায়গা পেতে আলজেরিয়ার আরও চার পয়েন্ট যোগ করতে হবে। সেক্ষেত্রে লুকার সুযোগ থাকছে ক্যারিয়ারে প্রথম বিশ্বকাপে অংশগ্রহণেরও।

লস ব্লাঙ্কোসদের একাডেমি থেকে গ্রাজুয়েট হয়ে মূল দলে লুকার অভিষেক হয় ২০১৭ সালে। তখন জিদান রিয়ালের কোচ ছিলেন। তিন বছর কাটান রিয়ালে। এখন লুকা খেলছেন গ্রেনাডার হয়ে। দলটি লা লিগার দ্বিতীয় স্তরে খেলছে।

বিষয়:আলজেরিয়া জিনেদিন জিদান ফ্রান্স রিয়াল মাদ্রিদ

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…