চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

যুদ্ধে নিহত সৈনিকের সংখ্যা জানালেন জেলেনস্কি

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
২:২৫ অপরাহ্ণ ০৫, ফেব্রুয়ারি ২০২৫
আন্তর্জাতিক
A A
একজন ব্যক্তি শোকপ্রকাশের জন্য সমবেত জনতার মাঝে দাঁড়িয়ে. Channel i News - চ্যানেল আই নিউজ

এই যুদ্ধের শেষ হওয়া জরুরি। সমাধানসূত্র খুঁজতে রাশিয়ার সঙ্গে আলোচনায় বসতে রাজি বলে জানালেন ইউক্রেনের প্রেসিডেন্ট জেলেনস্কি।

নিহত সেনার সংখ্যা এখনো পর্যন্ত খুব বেশি বার জানায়নি ইউক্রেন। রাশিয়াও তাদের নিহতের সংখ্যা অধিকাংশ সময় গোপন রেখেছে।

মঙ্গলবার (৪ ফেব্রুয়ারি) ব্যতিক্রমী কাজ করলেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। জানিয়েছেন, এখনও পর্যন্ত যুদ্ধে ৪৫ হাজার ১০০ সেনা নিহত হয়েছেন। আহতের সংখ্যা তিন লাখ ৯০ হাজার।

Banglabid

মঙ্গলবার জেলেনস্কি বলেছেন, তিন বছরে পা দিল এই যুদ্ধ। বহু মানুষের মৃত্যু হয়েছে। ক্ষয়ক্ষতির পরিমাণ অপরিসীম। এই পরিস্থিতিতে যুদ্ধ বন্ধ করতে এবং সমাধানসূত্র খুঁজে বার করতে তিনি রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুটিনের সঙ্গে আলোচনায় বসতেও রাজি।

মঙ্গলবার ব্রিটিশ সাংবাদিক পিয়েরস মরগ্যানকে একটি সাক্ষাৎকার দিয়েছেন জেলেনস্কি। সেখানেই তিনি বলেছেন, ইউক্রেনে শান্তি ফিরিয়ে আনার জন্য যদি পুটিনের সঙ্গে আলোচনায় বসতে হয়, আমি বসতে রাজি আছি। আর মানুষের মৃত্যু মেনে নেয়া যাচ্ছে না। জেলেনস্কির জানিয়েছেন, কূটনৈতিক পথে যুদ্ধের সমাপ্তি ঘটানো সম্ভব। তবে আলোচনায় রাশিয়ার পাশাপাশি যুক্তরাষ্ট্র এবং ইউরোপকে থাকতে হবে।

জেলেনস্কি জানিয়েছেন, রাশিয়া ইউক্রেনের বেশ কিছু অঞ্চল দখল করে নিয়েছে। এবং ইউক্রেন কোনোভাবেই তা মেনে নেবে না। এবিষয়ে পশ্চিমা দেশগুলোর অবস্থান নিয়েও হতাশা প্রকাশ করেছেন তিনি। তার মতে, রাশিয়াকে ইউক্রেনের ভিতর থেকে পিছনে সরানোর ব্যাপারে পশ্চিমা দেশগুলোর কাছে যতটা সাহায্য আশা করেছিল ইউক্রেন, তারা তা দিতে ব্যর্থ হয়েছে।

Reneta

পুটিনের সঙ্গে বৈঠকে বসলে তারা অবস্থান কী হবে? সাংবাদিকের এই প্রশ্নের জবাবে জেলেনস্কি বলেছেন, আমি অবশ্যই পুটিনের প্রতি সদয় হবো না। আমি তাকে আমার শত্রু বলে মনে করি। আমার ধারণা, পুটিনও আমাকে শত্রু বলে মনে করেন। পুটিন ইতিমধ্যেই জানিয়ে দিয়েছেন, জেলেনস্কির সঙ্গে কোনোভাবেই বৈঠকে বসবেন না তিনি।

এদিকে নিজের নিহত সেনার সংখ্যা জানানোর সময় ইউক্রেনের প্রেসিডেন্ট জানিয়েছেন, তার কাছে যা খবর তাতে, এখনো পর্যন্ত তিন লাখ ৫০ হাজার রাশিয়ার সেনা নিহত হয়েছে যুদ্ধে। আহতের সংখ্যা সাত লাখ।

ট্রাম্পের অবস্থান

ক্ষমতায় আসার পরেই মার্কিন প্রেসিডেন্ট ডানাল্ড ট্রাম্প বলেছিলেন, তিনি ইউক্রেন যুদ্ধের পরিসমাপ্তি ঘটাবেন। শুধু তা-ই নয়, অ্যামেরিকা ইউক্রেনকে আর সামরিক সাহায্য করবে না বলেও জানিয়েছিলেন তিনি। রাশিয়ার উপরে আরো কড়া নিষেধাজ্ঞা আরোপ করা হবে বলে জানিয়েছিলেন তিনি। তবে বাস্তবে এখনো পর্যন্ত ট্রাম্প কোনো পদক্ষেপ নেননি।

জেলেনস্কি জানিয়েছেন, যুদ্ধ বন্ধ করতে ট্রাম্প কী ভূমিকা নেন, তা গুরুত্বপূর্ণ। রিপোর্টারদের তিনি জানিয়েছেন, অ্যামেরিকার সঙ্গে তার প্রতিনিধিরা নিয়মিত আলোচনা করছেন। এবং দ্রুত মার্কিন প্রতিনিধিরা ইউক্রেনের প্রতিনিধিদের সঙ্গে আনুষ্ঠানিকভাবে আলোচনায় বসবেন।

সূত্র: ডয়চে ভেলে (ডিডব্লিউ)।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: ইউক্রেনউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কিনিহত সৈনিকযুদ্ধরাশিয়াসংখ্যা
শেয়ারTweetPin
পূর্ববর্তী

নারী রেডিও স্টেশন বন্ধ করল তালেবান সরকার

পরবর্তী

রাজনৈতিক দলের নাম ও প্রতীক বিষয়ে যা বললো বৈষম্য বিরোধী ছাত্রআন্দোলন

পরবর্তী
বৈষম্য বিরোধী ছাত্রআন্দোলন বিষয়ক আলোচনা সভা. Channel i News - চ্যানেল আই নিউজ

রাজনৈতিক দলের নাম ও প্রতীক বিষয়ে যা বললো বৈষম্য বিরোধী ছাত্রআন্দোলন

নেইমার ব্রাজিলের জার্সিতে উল্লাস প্রকাশ করছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

৩৩-এ পা নেইমারের

সর্বশেষ

৬১ বছরের আমির এবার পর্দায় হাজির হবেন ২৫ বছরের যুবকের চরিত্রে!

আগস্ট ২৪, ২০২৬

কেন্দ্রীয় শহীদ মিনারের সামনে জড়ো হচ্ছেন নন-এমপিও শিক্ষকরা

আগস্ট ২৪, ২০২৬

নুসরাত হত্যা মামলার ডেথ রেফারেন্স ও আপিলের রায় আজ

আগস্ট ২৪, ২০২৬
ছবি: সংগৃহীত।

ঢাকাসহ ৮ অঞ্চলে ঝড়-বৃষ্টির সম্ভাবনা, নদীবন্দরে সতর্কতা

আগস্ট ২৪, ২০২৬

আগস্টের প্রথম ২২ দিনে প্রবাসী আয় প্রায় ২১৫ কোটি ডলার

আগস্ট ২৪, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT