বিনোদন

প্রথমবার বিবাহিত নারী জিতলেন ‘মিস ইউনিভার্স’ এর মুকুট

প্রথমবার বিবাহিত নারী জিতলেন ‘মিস ইউনিভার্স’ এর মুকুট

মিস ইউনিভার্সের ৭৫ তম আসরে সেরার মুকুট জিতেছেন পুয়ের্তো রিকোর প্রতিযোগী জেনিফার বারেতো। ১১৬ জন প্রতিযোগীকে নিয়ে আয়োজিত এবারের প্রতিযোগিতায় প্রথম রানারআপ হয়েছেন ডোমিনিকান রিপাবলিকের মেলিসা নুনেজ।

২৪ নভেম্বর পুয়ের্তো রিকোর সান হুয়ানে অবস্থিত হোসে মিগুয়েল আগ্রেলট কলোসিয়ামে বসে এবারের আসরের জমকালো আয়োজন। মিস ইউনিভার্স প্রতিযোগিতার ৭৫ বছর পূর্তি উপলক্ষে এবারের আসরটি ছিল বিশেষ তাৎপর্যপূর্ণ। বিশ্বের বিভিন্ন দেশ ও অঞ্চলের ১১৬ জন প্রতিযোগী এতে অংশ নেন।

চূড়ান্ত পর্বে পুয়ের্তো রিকোর জেনিফার বারেতো, ভেনিজুয়েলার ক্লারা গোয়েটজ এবং ডোমিনিকান রিপাবলিকের মেলিসা নুনেজের মধ্যে জমে ওঠে মূল প্রতিদ্বন্দ্বিতা। শেষ পর্যন্ত সেরার মুকুট ওঠে স্বাগতিক পুয়ের্তো রিকোর জেনিফারের মাথায়। বিদায়ী মিস ইউনিভার্স মেক্সিকোর ফাতিমা বশ জেনিফারের মাথায় নতুন মুকুট পরিয়ে দেন।

প্রথমবার বিবাহিত নারী জিতলেন ‘মিস ইউনিভার্স’ এর মুকুটএবারের ৭৫ তম আসর উপলক্ষে তৈরি করা হয়েছে বিশেষ একটি মুকুট। ফিলিপাইনে নির্মিত মুকুটটির নকশা করেছেন জর্জ উউটেলস। প্যারিসভিত্তিক গয়না প্রতিষ্ঠান মেজোঁ দ’অরের সঙ্গে যৌথভাবে তৈরি এই মুকুটে সাদা সোনার ওপর বসানো হয়েছে ৩ হাজার ১৫০ টি হীরা।

জাতীয় পোশাক, প্রাথমিক প্রতিযোগিতা ও চূড়ান্ত পর্ব- বিভিন্ন ধাপে প্রতিযোগিদের পারফরম্যান্স, মঞ্চে উপস্থিতি ও উপস্থাপনা বিবেচনা করে বিজয়ী নির্বাচন করা হয়। এবারের আসরে জাতীয় পোশাক প্রতিযোগিতা অনুষ্ঠিত হয় ২১ নভেম্বর এবং প্রাথমিক পর্ব হয় ২২ নভেম্বর।

প্রতিযোগিতার ৭৫ তম আসরটি নানা বিতর্কের মধ্য দিয়েও অনুষ্ঠিত হয়েছে। প্রতিযোগীদের সরে দাঁড়ানো. ফ্র্যাঞ্চাইজি স্বত্ব নিয়ে বিরোধ এবং আয়োজন ব্যবস্থাপনা নিয়ে প্রশ্ন ওঠায় প্রতিযোগিতার আগে থেকেই আলোচনায় ছিল মিস ইউনিভার্স কর্তৃপক্ষ।

তবে সব ছাপিয়ে এবার অন্যরকম এক রেকর্ডেও স্থান করে নিলেন জেনিফার বারেতো৷ কেননা, মিস ইউনিভার্স এর ইতিহাসে তিনিই প্রথম বিবাহিত নারী, যার মাথায় উঠেছে সেরার মুকুট!

বিষয়:৭৫ তম আসর জেনিফার বারেটো পুয়ের্তো রিকো বিজয়ী মিস ইউনিভার্স ২০২৬

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…