চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

আমি ভাগ্যবান, এতো সুখের জীবন পেয়েছি: জায়েদ

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৩:২৩ অপরাহ্ণ ২৮, জুন ২০২৪
বিনোদন
A A

বছরের বেশীরভাগ সময় দেশের বাইরে কাটাতে হচ্ছে জায়েদ খানকে। এই মাসে সিডনি তো পরের মাসে লন্ডন! কিছুদিন পর আবার মুম্বাই কিংবা দুবাই। এভাবেই বছরের অর্ধেক চলে যাচ্ছে জায়েদের। আবার জানালেন, শুক্রবার রাতেই তিনি বিজনেস ক্লাসে চড়ে উড়াল দিচ্ছেন মার্কিন মুলুকে!

চ্যানেল আই অনলাইনকে জায়েদ বললেন, ৩০ জুন নিউ ইয়র্কে ঢালিউড ফিল্ম এন্ড মিউজিক অ্যাওয়ার্ডে অংশ নেব। সেখান থেকে কানাডার শোতে যাবো। যুক্তরাষ্ট্রে ফিরে লস অ্যাঞ্জেলেস, ফ্লোরিডাতে শো আছে, সেগুলোতে উপস্থিত থাকবো। সবমিলিয়ে এবার একমাসের সফরে যাচ্ছি।

গেল বছর থেকে বিদেশী শোগুলোতে জায়েদ খানের ব্যাপক চাহিদা। বিশেষ করে, যেখানেই যান প্রবাসীরা জায়েদের কাছে ডিগবাজী দেখতে চান। জায়েদ বলেন, বিদেশের মানুষের কাছে প্রচুর ভালোবাসা পাই। এজন্য বিদেশ থেকে কল এলে আমি ভালোবাসার টানে বার বার ছুটে যাই।

তিনি বলেন, আমি ভাগ্যবান, এতো সুখের জীবন পেয়েছি। আমার সঙ্গে বাবার দোয়া সবসময় ছিল। আমি সহজ সরল, আমার সরলতায় মুগ্ধ হয়ে মানুষ ভালোবাসা জানায়। আমি সেই ভালোবাসাকে শ্রদ্ধা জানাই। মাঝে মাঝে ভাবি মানুষের এতো ভালোবাসা পাওয়ার যোগ্য আমি নই।

এর আগে শিল্পী সমিতির সাধারণ সম্পাদকের দায়িত্বে ছিলেন জায়েদ। তখন বিদেশ থেকে কল এলেও তিনি রাজি হননি। জায়েদ বলেন, তখন বিদেশ গেলে অনেকে বলতো সমিতির নাম ভাঙিয়ে বিদেশ যাচ্ছি। এখন কাঁধে সমিতির দায়িত্ব নেই। তাই বিদেশ ট্যুরগুলো হাতছাড়া করি না। নিজের মতো করে শো করে বিদেশ ঘুরে বেড়াতে পারছি। বিভিন্ন দেশের মানুষ নতুন নতুন স্থান দেখে নিজেকে নতুনভাবে এক্সপ্লোর করছি।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: জায়েদজায়েদ খাননায়কমিউজিক অ্যাওয়ার্ডলিড বিনোদনসিনেমা
শেয়ারTweetPin

সর্বশেষ

বিশ্বকাপে প্রথমবার একাধিক গোল, প্রথম জয়ে টিকে থাকল মিশরের আশা

জুন ২২, ২০২৬

স্পেনের পর উরুগুয়েকে রুখে দিয়েও পয়েন্ট আদায় করল কেপ ভার্দে

জুন ২২, ২০২৬

মেসির রেকর্ড ছাড়িয়ে গেলেন ইয়ামাল

জুন ২২, ২০২৬

গোলরক্ষকের বীরত্বে বেলজিয়ামের আক্রমণ ঝড় সামলে ড্র ইরানের

জুন ২২, ২০২৬

ভ্রমণ নিষেধাজ্ঞা নিয়ে অন্য কোচদের নীরবতায় কড়া সমালোচনা ইরান কোচের

জুন ২২, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT