লকডাউন নিয়ে স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র প্রতিযোগিতা

Banner for the Youth Short Film Contest 2022 organized by Canadian University of Bangladesh, featuring logo and Bengali text. Channel i News – চ্যানেল আই নিউজ
এখন হরহামেশাই স্বল্পদৈর্ঘ্যের চলচ্চিত্র নির্মাণ করছে তরুণ প্রজন্ম। তরুণ-তরুণীদের মধ্যে নির্মাণের এই মাধ্যমকে আরও উৎসাহ দিতে ‘যুব স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র প্রতিযোগিতা’র আয়োজন করতে যাচ্ছে কানাডিয়ান ইউনিভার্সিটি অব বাংলাদেশ এর মিডিয়া, কমিউনিকেশন এবং জার্নালিজম বিভাগ।
বিষয়ভিত্তিক স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র প্রতিযোগিতায় ইচ্ছুকদের সিনেমা পাঠানোর আগে মিলিয়ে নিতে হবে তিনি প্রতিযোগিতায় যোগ্য কিনা! এ বিষয়ে সংবাদ মাধ্যমে পাঠানো এক বিজ্ঞপ্তি আয়োজকরা জানিয়েছেন, চলচ্চিত্রের বিষয়বস্তু ‘লকডাউন’ কেন্দ্রীক। ক্রেডিট লাইন সহ সর্বোচ্চ তিন মিনিটের ফিকশন কিংবা ডকুড্রামার ডিজিটাল কপি পাঠাতে হবে উইট্রান্সফার এর মাধ্যমে blog.mcj@cub.edu.bd –তে।
এভিআই, এমপি ফোর ফরম্যাটে ন্যূনতম রেজুলেশন নির্ধারণ করা হয়েছে 720p। যে ফাইলটির ধরন হবে সর্বোচ্চ ২ জিবি। প্রতিযোগীর যোগ্যতা বিষয়ে বিজ্ঞপ্তিতে বলা হয়, ১৮ থেকে ২৪ বয়সের এসএসসি পাশ তরুণ তরুণীরা এই প্রতিযোগিতায় অংশ নিতে পারবেন। একজন প্রতিযোগী কেবল একটি চলচ্চিত্র পাঠাতে পারবেন।
চলচ্চিত্র জমা দেয়ার শেষ দিন ২৯ অক্টোবর ২০২২। চলচ্চিত্রের সাথে প্রতিযোগীকে আনুষঙ্গিক তথ্য হিসেবে পাঠাতে হবে জাতীয় আইডি বা জন্মসনদের কপি, পেশা, শিক্ষাগত যোগ্যতার সার্টিফিকেট ও পূর্ণাঙ্গ ঠিকানা।






