চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

মালয়েশিয়ায় দেয়াল ধসে বাংলাদেশি যুবক নিহত

এস কে রাসেল এস কে রাসেল
১২:০৯ পূর্বাহ্ণ ১৪, ডিসেম্বর ২০২৩
- সেমি লিড, কিশোরগঞ্জ, জনপদ, প্রবাস সংবাদ
A A
বাংলাদেশি যুবক নিহতের ঘটনায় শোকপ্রকাশ ও শোকসভা. Channel i News - চ্যানেল আই নিউজ

মালয়েশিয়ার রাজধানী কুয়ালালামপুরের পোর্টসন এলাকায় নির্মাণাধীন একটি ভবনের দেয়াল ধসে হানিফ মিয়া (৩৮) নামের একজন নির্মাণ শ্রমিক নিহত হয়েছেন।

বুধবার ১৩ ডিসেম্বর পাকুন্দিয়া পৌরসভার ৪ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর মোজাহিদুল ইসলাম সেলিম দুর্ঘটনায় হানিফের নিহতের বিষয়টি নিশ্চিত করেন। এর আগে মঙ্গলবার স্থানীয় সময় রাত ৮টায় এ দুর্ঘটনা ঘটে।

হানিফ কিশোরগঞ্জের পাকুন্দিয়া পৌরসভার উত্তরপাড়া গ্রামের মৃত ইসরাইল ভূঁইয়ার ছেলে। বাড়িতে হানিফ মিয়ার স্ত্রী শিখা আক্তার, পপি নামের এক মেয়ে এবং সিয়াম নামের এক ছেলে সন্তান রয়েছে। হানিফের মৃত্যুর খবরে বাড়িতে চলছে শোকের মাতম। হানিফের লাশ দ্রুত দেশে ফিরিয়ে আনার দাবি স্বজনদের।

Banglabid

এলাকাবাসী সূত্রে জানা যায়, হানিফ ছোট অবস্থায় পিতা-মাতাকে হারিয়ে ফুফুর বাড়িতে বড় হন। পরিবারের অভাব-অনটনের কারণে তিনি পড়ালেখা করতে পারেননি। সংসার ভালভাবে না চালাতে পারায় প্রায় ১২ বছর আগে আত্মীয় স্বজনদের কাছ থেকে ঋণ করে মালয়েশিয়ায় পাড়ি জমান। তিনি সেখানের একটি কন্সট্রাকশন কোম্পানিতে নির্মাণ শ্রমিক হিসেবে কাজ করতেন।

প্রতিদিনের ন্যায় কাজ করার সময় মঙ্গলবার রাত ৮টায় নির্মাণাধীন দেয়াল ধসে চাপা পড়ে তার মৃত্যু হয়। এ সময় তার সাথে থাকা দু’জন সহকর্মী গুরুতর আহত হন। পরে মালয়েশিয়ায় ওই এলাকায় বসবাসরত সোহেল নামের তাদের এক আত্মীয় মুঠোফোনে হানিফের মৃত্যুর খরবটি তার পরিবারকে জানান।

হানিফের স্ত্রী শিখা আক্তার, কন্যা পপি ও ছেলে সিয়াম কান্নায় ভেঙে পড়েন। তাদের আহাজারিতে আশপাশের লোকজনসহ আত্মীয়-স্বজনদের মাঝে শোকের ছায়া নেমে এসেছে। এসময় নিহতের স্বজনরা লাশ দ্রুত দেশে ফিরিয়ে আনার জন্য সরকারের কাছে দাবি জানান।

Reneta

পাকুন্দিয়া পৌরসভার মেয়র নজরুল ইসলাম আকন্দ বলেন, মালয়েশিয়ায় দুর্ঘটনায় হানিফ নিহতের ঘটনাটি আমি শুনেছি। নিহত হানিফের লাশ দ্রুত দেশে ফিরিয়ে আনার জন্য সার্বিক সহযোগিতা করবো।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: কিশোরগঞ্জমালয়েশিয়াহানিফ মিয়া
শেয়ারTweetPin

সর্বশেষ

মিরাজ-হাসানের ৫-৩, ৫৭ করলেই ইতিহাস লিখবে বাংলাদেশ

আগস্ট ১৬, ২০২৬
ছবি: সংগৃহীত

যুক্তরাষ্ট্রে রাজনীতিতে সক্রিয় নারীদের পরিবার ও ক্যারিয়ার সামলানো নিয়ে নতুন আলোচনা

আগস্ট ১৬, ২০২৬
ছবি: প্রতিনিধি।

ফুল দেওয়ার প্রলোভনে ৯ বছরের শিশুকে ধর্ষণ

আগস্ট ১৬, ২০২৬
ছবি: সংগৃহীত

দলীয় কার্যালয়ে পাওয়া গেল তৃণমূলের প্রবীণ নেতা আশিস বন্দ্যোপাধ্যায়ের মরদেহ

আগস্ট ১৬, ২০২৬
ছবি: প্রতিনিধি।

প্রেমের প্রস্তাব প্রত্যাখ্যানের জেরে র‍্যাগিং: ববি শিক্ষার্থীদের মধ্যে সংঘর্ষে আহত ২০

আগস্ট ১৬, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT